TRENDING:

Rahul Arunoday Banerjee Death: রাহুলের মৃত্যুতে মিসিং লিঙ্ক অনেক...! ওড়িশার থানায় FIR প্রিয়াঙ্কার! দুর্ঘটনার ৭ দিনের মাথায় বিস্ফোরক দাবি! সামনে আসবে আসল সত্যি?

Last Updated:

Rahul Arunoday Banerjee Death: ঠিক এক সপ্তাহ আগে তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে জলে ডুবে মারা যান রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়। মৃত্যুর সঠিক কারণ নিয়ে বেশ কিছু ধোঁয়াশা রয়েছে। প্রিয়াঙ্কা সেই সব মিসিং লিংক জানতে চান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তালসারিঃ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু ঘিরে এবার আইনি লড়াই শুরু। গত রবিবার ওড়িশার তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে রাহুলের মর্মান্তিক মৃত্যু হয়।সেই ঘটনায় শুটিং ইউনিটের কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে শনিবার রাতে ওড়িশার তালসারি কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের হল। ​রাহুলের পরিবারের পক্ষ থেকে অভিযোগটি দায়ের করেন স্ত্রী প্রিয়াঙ্কা সরকার।
রাহুলের মৃত্যুতে তালসারিতে এফআইআর দায়ের
রাহুলের মৃত্যুতে তালসারিতে এফআইআর দায়ের
advertisement

শনিবার রাত ১১’টা নাগাদ যখন প্রিয়াঙ্কা থানায় পৌঁছন, তখন তাঁর পাশে দাঁড়িয়ে টলিপাড়ার একজোট হওয়ার ছবি ধরা পড়ে। প্রিয়াঙ্কার সঙ্গে থানায় উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, ইন্দ্রাশিস রায় এবং সৌরভ দাস। ​শনিবার রাত দু’টো পর্যন্ত তারকারা থানায় ছিলেন। পরিবারের দাবি, শুটিংয়ের সময় নিরাপত্তা ও পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা ছিল কি না, তা নিয়ে স্বচ্ছ তদন্ত প্রয়োজন। প্রিয় সহকর্মীকে হারিয়ে শোকস্তব্ধ টলিপাড়া এখন বিচারের অপেক্ষায়। বালেশ্বর জেলার অ্যাডিশনাল এসপি দিব্যজ্যোতি দাস বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হবে। স্ত্রী প্রিয়াঙ্কা জানান, থানা থেকে সব রকম সহযোগিতা পেয়েছেন।

advertisement

আরও পড়ুনঃ শহরের বুকেই এমন সুন্দর জায়গা রয়েছে জানতেন? স্নিগ্ধতার টানে ছুটে আসছেন অনেকেই, আপনিও চাইলে ঘুরে আসুন, রইল ঠিকানা

প্রসঙ্গত, ঠিক এক সপ্তাহ আগে তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে জলে ডুবে মারা যান রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়। মৃত্যুর সঠিক কারণ নিয়ে বেশ কিছু ধোঁয়াশা রয়েছে। প্রিয়াঙ্কা সেই সব মিসিং লিংক জানতে চান। ইউনিটের তরফ থেকে কোনও গাফিলতি ছিল কিনা সেই বিষয়েও খুঁটিয়ে জানতে চান। যদিও শোনা গিয়েছে শুটিংয়ের অনুমতি ছিল না প্রোডাকশন হাউজের কাছে। যদি সেটাই সত্যি হয়ে থাকে, তবে কী কারণে রাহুলকে বাঁচানো গেল না? সেইসব নানা প্রশ্নের উত্তর চেয়ে প্রিয়াঙ্কা তালসারি থানায় FIR দায়ের করেন। পাশে অভিভাবকের মতো তাঁকে আগলে রাখেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

পঙ্কজ দাশরথী

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Rahul Arunoday Banerjee Death: রাহুলের মৃত্যুতে মিসিং লিঙ্ক অনেক...! ওড়িশার থানায় FIR প্রিয়াঙ্কার! দুর্ঘটনার ৭ দিনের মাথায় বিস্ফোরক দাবি! সামনে আসবে আসল সত্যি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল