TRENDING:

বলিউডে পা জয়া আহসানের, বাঙালি পরিচালকের হাত ধরেই পঙ্কজ-পার্বতীর সঙ্গে হিন্দি ছবি

Last Updated:

তিন নারী, হাতে তরবারী। মুম্বই, বাংলাদেশ এবং কেরলের তিন অভিনেত্রী এই ছবিতে অভিনয় করবেন। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের 'দিল বেচারা'র নায়িকা সঞ্জনা সাংঘি, জয়া আহসান এবং পার্বতী তিরুভথি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: 'কড়ক সিং'। প্রথম বার হিন্দি ছবি জয়া আহসানের। বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর হাত ধরে মুম্বই পাড়ি দিতে চলেছেন বাংলাদেশি অভিনেত্রী। অনেক আগেই এই খবরের গুঞ্জন রটেছিল। এবার সে খবরে শিলমোহর পড়ল।
advertisement

তিন নারী, হাতে তরবারী। মুম্বই, বাংলাদেশ এবং কেরলের তিন অভিনেত্রী এই ছবিতে অভিনয় করবেন। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের 'দিল বেচারা'র নায়িকা সঞ্জনা সাংঘি, জয়া আহসান এবং পার্বতী তিরুভথি। অনিরুদ্ধের ছবিতে পঙ্কজ ত্রিপাঠী ছাড়াও রয়েছেন দিলীপ শঙ্কর।

আরও পড়ুন: ফের বাঙালি পরিচালকের সঙ্গে পঙ্কজের জুটি, কলকাতায় শ্যুট করবেন সঞ্জনা-পার্বতীও

advertisement

আরও পড়ুন: অরিজিতের গলায় অন্য 'পাসুরি', উন্মাদনা মুম্বইয়ের লাইভ কনসার্ট জুড়ে! দেখুন ভিডিও

এক সংবাদমাধ্যমকে জয়া আহসান বলেন, "এটি আমার প্রথম হিন্দি ছবি। এবং আমার চরিত্রটি ছবিটির খুবই গুরুত্বপূর্ণ অংশ। সুযোগ আসতেই রাজি হয়ে গিয়েছিলাম কারণ অনিরুদ্ধ এটার পরিচালক এবং আমার সহ-অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর মতো এক অভিনেতা। শুটিং শুরুর অপেক্ষায় আছি। খুবই উত্তেজিত।''

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

'করক সিং' মূলত আর্থিক তছরুপ নিয়ে তৈরি থ্রিলারধর্মী ঘরানার ছবি। ডিসেম্বরের শুরুতেই মুম্বইতে এই ছবির শ্যুটিং শুরু হয়েছে। তার পরে প্রায় এক মাস ধরে কলকাতা শহরে ছবিটির কাজ হবে।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
বলিউডে পা জয়া আহসানের, বাঙালি পরিচালকের হাত ধরেই পঙ্কজ-পার্বতীর সঙ্গে হিন্দি ছবি
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল