TRENDING:

Dimpi Ganguly: বাড়িতেই সন্তানের জন্ম দিলেন, ওয়াটার বার্থে এল ছেলে, রইল অভিনেত্রীর শেয়ার করা ভিডিও

Last Updated:

ইনস্টাগ্রামে ২৮ জুলাই নিজের সন্তান জন্মানোর বিবরণ দিয়েছেন ডিম্পি৷ নিজের সুখবরটি দিয়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ডিম্পি গঙ্গোপাধ্যায়- বিগ বস ৮ থেকে সকলের নজরে আসেন৷ বাঙালি এই অভিনেত্রী নিজের তৃতীয় সন্তানের জন্ম দিলেন৷ জুলাইয়ের ২৭ তারিখে পুত্র সন্তান প্রসব করেছেন তিনি৷ নিজের ছেলের জন্ম কোনও হাসপাতালে না দিয়ে বাড়িতে দিয়েছেন তিনি৷ ওয়াটার বার্থের মাধ্যমে কী ভাবে সন্তানকে জন্ম দিলেন তার বিবরণ নিজেই দিয়েছেন রাহুল মহাজনের সঙ্গে প্রথমবার বিয়ে হওয়া ডিম্পি৷ তবে এই তৃতীয় সন্তান তাঁর ও তাঁর নতুন স্বামী রোহিত রায়ের৷ তাঁদের ছেলেন নাম রিষান গঙ্গোপাধ্যায় রায়৷
dimpy ganguly welcomes third child through water birth
dimpy ganguly welcomes third child through water birth
advertisement

ডিম্পি গঙ্গোপাধ্যায় ওয়াটার বার্থের মাধ্যমে সন্তানের জন্ম দিলেন

আরও পড়ুন - Commonwealth Games 2022: রবিবার দুপুরে জমিয়ে ভারত বনাম পাকিস্তান, আজ আর কী আছে কমনওয়েলথে

দেখে নিন নতুন জন্মানো সন্তানকে, দেখে নিন ভিডিও

ইনস্টাগ্রামে ২৮ জুলাই নিজের সন্তান জন্মানোর বিবরণ দিয়েছেন ডিম্পি৷ নিজের সুখবরটি দিয়েছেন৷ রোহিত ও ডিম্পি একটি হার্ট শেপের প্ল্যাকার্ড নিজের হাতে ধরে রেখেছেন সেখানে লেখা রয়েছে  'It's a boy'- অর্থাৎ এবার ছেলে৷

advertisement

সন্তান ডেলিভারির খবর দিয়ে তিনি লিখেছেন, ‘‘ আমরা করে দেখালাম৷ একেবারে প্রকৃতিগত ভাবে জন্ম দিয়েছি৷ এটা এখনও অবধি আমার জীবনের সবচেয়ে জ্ঞানদায়ী , আবেগের এবং চ্যালেঞ্জিং কাজ৷  এখন আমি অন্ধের মতো বলতে পারি আমাদের জীবনে সবচেয়ে দামী উপহার আমাদের শরীর৷ নিজের শরীরকে যদি সম্মান কর , সুস্থ থাক তাহলে শরীর তোমার কথা মতো পারফর্ম করবে৷ মিরাকেল করবে শরীর৷ ’’

advertisement

আরও পড়ুন - Partha Chatterjee Arrested: ‘‘ও কৌন থি’’-রহস্যময়ীকে নিয়ে গয়নার দোকানে পার্থ! ছবি নিয়ে শুরু তদন্ত

তিনি আরও বলেন, ‘‘ আমার আগের দুটি সন্তান প্রসবও নর্ম্যাল ডেলিভারি ছিল, কিন্তু এরকম বিষয়টা ভাবনার বাইরে৷ শরীরের ভিতর থেকে যে এত জোর আসে যা পাহাড় ঠেলা সম্ভব হব৷ একাই সন্তানের জন্ম দেওয়া৷ আমাদের সন্তানকে সুরিক্ষতভাবে জন্ম দিতে সাহায্য করার জন্য hmsmirdifhospita কে ধন্যবাদ৷ আমার জীবনকে পুরো জীবনের জন্য বদলে দিয়েছে আর দারুণ সহযোগী স্বামীর জন্যেও ধন্যবাদ৷ তোমার সাহায্য ছাড়া এই কাজ করতে পারতাম না৷ আমাদের নতুন বান্ডিল অফ জয়ের জন্য অনেক ভালবাসা৷ এই দেখুন রিষান গঙ্গোপাধ্যায়৷

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

এই ছেলের আগেও ডিম্পির দুই সন্তান রয়েছেন৷ এবার থেকে তিন সন্তানকে নিয়ে আনন্দে জীবন কাটাবেন৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dimpi Ganguly: বাড়িতেই সন্তানের জন্ম দিলেন, ওয়াটার বার্থে এল ছেলে, রইল অভিনেত্রীর শেয়ার করা ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল