TRENDING:

Srijato Health Update: পেশিতে চোট, দুর্ঘটনার পর এখন কেমন আছেন শ্রীজাত? খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

Last Updated:

Srijato Health Update: মঙ্গলবার বিকেলে একটি অনুষ্ঠান শেষ করে নিজের গাড়িতে বাড়ি ফিরছিলেন শ্রীজাত।শো করে বাড়ি ফেরার পথেই ঘটে দুর্ঘটনা৷ দুর্ঘটনার পর এখন কেমন আছেন শ্রীজাত? খবর পেয়েই কবির শারীরিক পরিস্থিতির খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দুর্ঘটনার কবলে কবি শ্রীজাত। শো করে বাড়ি ফেরার পথেই ঘটে দুর্ঘটনা৷ সাঁতরাগাছিতে শ্রীজাতর গাড়িতে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি গাড়ি। সজোরে ধাক্কায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়৷
দুর্ঘটনার পর এখন কেমন আছেন শ্রীজাত?
দুর্ঘটনার পর এখন কেমন আছেন শ্রীজাত?
advertisement

আর তাতেই পেশিতে চোট পান তিনি। বাড়িতেই চিকিৎসা চলছে। দুর্ঘটনার জেরে পেশিতে চোট পেয়েছেন। তবে শ্রীজাত আপাতত ভাল রয়েছেন। বাড়িতেই চিকিৎসকের পরামর্শমতো চিকিৎসা চলছে তাঁর।

আরও পড়ুন-‘মহাপ্রলয়’ আসছে…! মীন রাশিতে সূর্যের গোচর আরও ভয়ানক, ১৫ মার্চ থেকে ৫ রাশির কপালে চরম দুর্ভোগ, জীবন ছারখার

advertisement

তবে, শ্রীজাতর গাড়িটি মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই কবির শারীরিক পরিস্থিতির খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-‘মহাপ্রলয়’ আসছে…! মীন রাশিতে সূর্যের গোচর আরও ভয়ানক, ১৫ মার্চ থেকে ৫ রাশির কপালে চরম দুর্ভোগ, জীবন ছারখার

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট-কাঞ্চনজঙ্ঘা নয়,আর্জেন্টিনা সীমান্তের ওজোস ডেল সালাডো শৃঙ্গ জয় প্রফেসার অর্পিতার
আরও দেখুন

শ্রীজাতের স্ত্রী দূর্বা বন্দ্যোপাধ্যায় জানান,শ্রীজাত গত রবিবার মেদিনীপুরে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন । সেখান থেকেই ফিরছিলেন কবি। আর তখনই ঘটে যায় এই দুর্ঘটনা৷ পুলিশ সূত্রের খবর, পিছন থেকে একটি গাড়ি এসে শ্রীজাতর গাড়িকে ধাক্কা দেয়। তবে গাড়ির বিরাট ক্ষয়-ক্ষতি হলেও শ্রীজাতরও বড় কোনও আঘাত লাগেনি৷ আপাতত বাড়িতেই চিকিৎসা চলছে৷ কবির এই দুর্ঘটনার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগীরা৷ সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Srijato Health Update: পেশিতে চোট, দুর্ঘটনার পর এখন কেমন আছেন শ্রীজাত? খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল