TRENDING:

Varun Dhawan: ‘বর্ডার ২’ কি বরুণ ধবনের শেষ সিনেমা? ছবি সফল হতেই বড় সিদ্ধান্ত অভিনেতার!

Last Updated:
Varun Dhawan: ‘বর্ডার ২’-এর সাফল্যের মাঝেই অভিনয় থেকে দীর্ঘ বিরতির পরিকল্পনা করছেন বরুণ ধবন। পরিবার ও মেয়ে লারাকে সময় দিতেই ‘প্যারেন্টিং ব্রেক’ নেওয়ার সিদ্ধান্ত অভিনেতার।
advertisement
1/5
‘বর্ডার ২’ কি বরুণ ধবনের শেষ সিনেমা? ছবি সফল হতেই বড় সিদ্ধান্ত অভিনেতার!
বলিউডে সাফল্য আর সমালোচনার মাঝেই বড় সিদ্ধান্তের পথে হাঁটছেন অভিনেতা বরুণ ধাওয়ান। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বর্ডার ২ ছবিতে তাঁর অভিনয় নিয়ে প্রথমে সমালোচনা হলেও বক্সঅফিসে ছবির সাফল্য অন্য ছবি তুলে ধরেছে।
advertisement
2/5
তবে এই সাফল্যের মাঝেই দীর্ঘ বিরতির সিদ্ধান্ত নিতে চলেছেন অভিনেতা। ছবি মুক্তির আগে একটি গানের দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছিল তাঁকে।
advertisement
3/5
তাঁর অভিব্যক্তি নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। যদিও ছবি মুক্তির পর দর্শকদের প্রশংসা পেয়েছেন তিনি। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত কারণেই এই বিরতি নিতে চাইছেন বরুণ।
advertisement
4/5
বাবা হওয়ার পর থেকে মেয়ে লারাকে যথেষ্ট সময় দিতে পারছেন না তিনি। তাই পরিবারের সঙ্গে সময় কাটাতেই এই ‘প্যারেন্টিং ব্রেক’ নেওয়ার সিদ্ধান্ত।
advertisement
5/5
বিরতিতে যাওয়ার আগে দর্শকদের জন্য আরও একটি উপহার রেখে যাচ্ছেন বরুণ। বাবা ডেভিড ধবনের পরিচালনায় তাঁর আগামী ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশ্‌ক হোনা হ্যায়’ মুক্তির অপেক্ষায়।  ছবিটির মুক্তি পাচ্ছে ১২ জুন। এই ছবিতে বরুণের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়ে ও মৃণাল ঠাকুরকে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Varun Dhawan: ‘বর্ডার ২’ কি বরুণ ধবনের শেষ সিনেমা? ছবি সফল হতেই বড় সিদ্ধান্ত অভিনেতার!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল