TRENDING:

Aditya Dhar Yami Gautam: বিয়ের করে স্বামী আদিত্য ধরের হাত ধরে মুম্বই ফিরলেন নববধূ ইয়ামি গৌতম

Last Updated:

শুক্রবার বিকেলে মুম্বই বিমানবন্দরে দেখা মিলল নবদম্পতি আদিত্য ও ইয়ামির(Newly Wed Aditya Dhar Yami Gautam)৷ একেবারে সাদামাটা ভাবে বিয়ে করেছেন ইয়ামি-আদিত্য৷ ছিল না নায়িকাসুলভ কোনও আতিশয্য৷ যার জন্য বেশ প্রশংসিত হয়েছেন অভিনেত্রী ইয়ামি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মুম্বই বিমানবন্দরে দেখা মিলল অভিনেত্রী ইয়ামি গৌতম (Yami Gautam) ও পরিচালক আদিত্য ধরের (Aditya Dhar)৷ বিমানবন্দরে নবদম্পতির উপস্থিতি নজর কড়েছে৷ তাঁদের ছবি একেবারে ভাইরাল৷ হলুদ-গোলাপী পোশাকে ছিলেন ইয়ামি৷ সঙ্গে হলুদ ওড়না জড়িয়ে ছিলেন তিনি৷ মাথায় টিপ ও হাতে লাল চুরিও নজরে এসেছে৷
advertisement

অত্যন্ত ঘরোয়া ভাবে বিয়ে করেছেন অভিনেত্রী ইয়ামি ও পরিচালক আদিত্য ধর৷ শুধুমাত্র নিকট আত্মীয়রাই উপস্থিত ছিলেন তাঁদের বিয়েতে৷ সোশ্যাল মিডিয়ায় (Social Media Yami Gautam)নিজের বিয়ের কথা ঘোষণা করেন ইয়ামি গৌতম৷ তিনি লেখেন, পরিবারের আর্শীবাদ নিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছি৷ প্রিয়জনদের থেকে ভালবাসা ও আর্শীবাদ চাই৷ শুক্রবার বিকেলে মুম্বই বিমানবন্দরে দেখা মিলল নবদম্পতি আদিত্য ও ইয়ামির (Newly Wed Aditya Dhar Yami Gautam)৷ একেবারে সাদামাটা ভাবে বিয়ে করেছেন ইয়ামি-আদিত্য৷ ছিল না নায়িকাসুলভ কোনও আতিশয্য৷ যার জন্য বেশ প্রশংসিত হয়েছেন অভিনেত্রী ইয়ামি৷

advertisement

বিয়ের ছবি পোস্ট করেন ইয়ামি৷ খুবই সাদামাটা ছিল সেই সব ছবি৷ যা দেখে নেটিজেনদের দারুণ পছন্দও হয়েছিল৷ নায়িকা সুলভ কোনও বাড়াবাড়ি করেননি তিনি৷ যে কারণে ভক্তদের থেকেও প্রশংসা কুড়িয়েছেন ইয়ামি৷ উরি দ্যা সার্জিক্যাল স্ট্রাইকের পরিচালক আদিত্য ধরের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ইয়ামি গৌতম৷

আরও পড়ুন সলমন খানের উপর চিৎকার করতে বাধ্য হয়েছিলেন আদিত্য রায় কাপুর!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

আপাতত ইয়ামি গৌতমকে দেখা যাবে তাঁর নতুন ছবি আ থার্সডে-তে৷ ছবি মুক্তির অপেক্ষায়৷ এই ছবিতে থাকবেন নেহা ধুপিয়া এবং মারাঠি স্টার অতুল কুলকর্নি৷ থাকবেন ডিম্পল কাপাডিয়া৷ ছবির পরিচালনায় বেহজাদ খামবাটা৷ ২০২১র শুরুতে আরও একটি ছবির কাজ শেষ করেছেন ইয়ামি৷ যেখানে তিনি আইপিএস অফিসারের ভূমিকায় ছিলেন৷ ছবির নাম দাসভি৷ এই ছবিতে রয়েছেন নিমরত কৌর ও অভিষেক বচ্চন৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aditya Dhar Yami Gautam: বিয়ের করে স্বামী আদিত্য ধরের হাত ধরে মুম্বই ফিরলেন নববধূ ইয়ামি গৌতম
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল