প্রযোজনা সংস্থার গাফিলতি ও অবহেলার কারণে যেভাবে প্রাণ গেল অভিনেতার রাহুলের, তাতে তাদের নিজেদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আর্টিস্ট ফোরামের সমস্ত সদস্যরা৷ অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি নিয়েছিলেন৷ তবে ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন হাউসকে ব্যানড করা হল এবং ম্যাজিক মোমেন্টস-এর সঙ্গে যুক্ত প্রত্যেকটি নামকে ব্ল্যাকলিস্ট করা হল। তাদের সঙ্গে শিল্পী এবং কলাকুশলীরা আপাতত কোনও কাজ করবেন না।
advertisement
অভিনেতা যে সমস্ত শিল্পী ও কলাকুশলীকে ব্যানড করে রাখা হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে আলোচনা করে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এমনটাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেবকে আশ্বস্ত করেছেন বলে দেব জানিয়েছেন ৷ এক মাসের মধ্যে টলিউডের শিল্পী ও কলাকুশলীদের বীমা বা লাইফ ইন্সুরেন্স নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে। যেখানে প্রোডাকশন হাউস সুরক্ষা নিশ্চিত করতে পারবে না সেরকম ঝুঁকিপূর্ণ জায়গায় কোনও শিল্পী ও কলাকুশলী শ্যুটিং করবে না।
আরও পড়ুন-মাত্র ১৫ বছরে পর্ন সাইটে জাহ্নবী ! বন্ধুদের ফোনে নিজেকে দেখেই শিউরে ওঠেন শ্রীদেবী কন্যা, তারপরই…
অভিনেতা রাহুলের মৃত্যু নিয়ে নানান প্রশ্নের মুখে পড়েছে টলি ইন্ডাস্ট্রি৷ তালসারিতে শ্যুটিং করতে গিয়েই চলে গেলেন টলিউডের স্বনামধন্য অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়৷ কাজের মধ্যেই বেঘোরে প্রাণ গেল অভিনেতার৷ রাহুলের আকস্মিক মৃত্যুর পরই গর্জে উঠেছেন তারকারা৷ আউটডোরে শ্যুটিংয়ে একজন অভিনেতার বেঘোরে প্রাণ চলে যাওয়ার এই দায় কার? এমন প্রশ্নে সরগরম টালিগঞ্জের স্টুডিওপাড়া।
