TRENDING:

Shreya Ghoshal: পুরনো বাড়ি ছেড়ে এবার নতুন বাড়ি, বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন শ্রেয়া ঘোষাল! দাম শুনলে মাথা ঘুরে যাবে

Last Updated:

Shreya Ghoshal: শহরের অন্যতম অভিজাত এলাকা ওয়ারলি-তেই এই নতুন ঠিকানা গড়েছেন শ্রেয়া ঘোষাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বলিউডের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়িকা শ্রেয়া ঘোষাল এবার মুম্বইয়ে কিনলেন বিলাসবহুল নতুন ফ্ল্যাট। শহরের অন্যতম অভিজাত এলাকা ওয়ারলি-তেই এই নতুন ঠিকানা গড়েছেন তিনি।
শ্রেয়া ঘোষাল
শ্রেয়া ঘোষাল
advertisement

প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, শ্রেয়া তাঁর বাবা বিশ্বজিৎ ঘোষাল ও মা শমিষ্ঠা ঘোষাল-এর সঙ্গে যৌথভাবে প্রায় ২৯.৭০ কোটি টাকায় এই ফ্ল্যাটটি কিনেছেন। সম্পত্তি সংক্রান্ত নথি বিশ্লেষণ করে এই তথ্য সামনে এনেছে স্কোয়ার ইয়ার্ডস (Square Yards)।

আরও পড়ুন: ড্রোনে উড়ে এল ফুলের মালা! প্রচারেই চমকে দিয়ে হলফনামা দিলেন অভিষেক-ঘনিষ্ঠ সামিম আহমেদ

advertisement

জানা গিয়েছে, ফ্ল্যাটটি অবস্থিত গোদরেজ ট্রিলজি আবাসনে। প্রায় ২,৪৩০ বর্গফুট কার্পেট এরিয়া এবং মোট ২,৭৫০ বর্গফুটের এই অ্যাপার্টমেন্টের সঙ্গে রয়েছে তিনটি গাড়ি পার্কিংয়ের সুবিধাও। চুক্তিটি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয় ১ এপ্রিল, ২০২৬-এ। এই লেনদেনে প্রায় ১.৭৮ কোটি টাকা স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।

advertisement

আরও পড়ুন: সর্বহারাদের দলের নতুন মুখও ‘সর্বহারা’! বালিগঞ্জের সিপিআইএম প্রার্থী আফরিনের স্থাবর সম্পত্তি ‘শূন্য’, হলফনামায় আর কী চমক?

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট স্থগিত রাখার জন্য কমিশনের কাছে আবেদন করুন মুখ্যমন্ত্রী, মমতার কাছে দাবি অধীরের!
আরও দেখুন

উল্লেখ্য, সারেগামাপা-তে জয়ী হয়ে সঙ্গীত জগতে পরিচিতি পান শ্রেয়া। পরবর্তীতে দেবদাস ছবিতে গান গেয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। ‘বৈরি পিয়া’-র মতো গান তাঁকে এনে দেয় বিপুল জনপ্রিয়তা। আজ তিনি ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম সফল কণ্ঠশিল্পী। সেই সফলতার পথেই এবার যুক্ত হল মুম্বইয়ের বিলাসবহুল এই নতুন ঠিকানা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shreya Ghoshal: পুরনো বাড়ি ছেড়ে এবার নতুন বাড়ি, বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন শ্রেয়া ঘোষাল! দাম শুনলে মাথা ঘুরে যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল