TRENDING:

ধুতিতে বর, ঝলমলে বেনারসিতে কনে, সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিয়ে সারলেন মোহর-দুর্নিবার, দেখুন ছবি

Last Updated:

সব প্রতিক্ষার অবসান ঘটিয়ে শেষমেষ গাঁটছড়া বাঁধলেন। মোহর দুর্নিবার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
কলকাতা: সব প্রতিক্ষার অবসান ঘটিয়ে শেষমেষ গাঁটছড়া বাঁধলেন মোহর দুর্নিবার। দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসলেন গায়ক। প্রকাশ্যে এল সেই ছবি। বিয়ের বেনারসিতে একেবারে ঝলমল করতে দেখা গেল ঐন্দ্রিলা ওরফে মোহেরকে। পাত্রী হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জনসংযোগ আধিকারিক।
দুর্নিবার ও মোহরের বিয়ে ( ছবি- মানস বসাক)
দুর্নিবার ও মোহরের বিয়ে ( ছবি- মানস বসাক)
advertisement

বহুদিন ধরেই দু'জনের সম্পর্ক নিয়ে কানাঘুষো শোনা গেলেও নিজেদের সম্পর্ক নিয়ে একেবারেই চুপ ছিলেন এই নব দম্পতি। দুর্নিবারের প্রথম বিয়ে ভাঙার কারণ হিসাবেও দাই করা হয় এই সম্পর্ককে। তবে এই দাবিও একেবারে নস্যাৎ করে দেন দু'জনেই।

আরও পড়ুন: শাঁখাপলা হাতে মোহর, হলুদ পাঞ্জাবীতে দুর্নিবারের হাসি, বিয়ের আগে বর-কনের ছবি!

advertisement

২০১৭ সালে স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে আইনি মতে বিয়ে হয় সারেগামাপা খ্যাত দুর্নিবারের । পরে আনুষ্ঠানিক ভাবে বিয়েও সারেন তাঁরা। । কিন্তু এক বছরের মধ্যেই ভেঙে যায় সম্পর্ক। নিজেদের সম্পর্ক নিয়ে বহুদিন চুপ থাকার পরে মাস কয়েক আগে থেকেই একসঙ্গে ছবি দেওয়া শুরু করেন তাঁরা।

মোহর-দুর্নিবারের বিয়ে (ছবি- মানস বসাক)

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখে আলো নেই, অন্তরের দৃষ্টিতে ইতিহাস আর প্রকৃতিকে ছুঁয়ে দেখল দৃষ্টিহীন পড়ুয়ারা
আরও দেখুন

২০২১ সালে কলকাতার একটি রেস্তরাঁয় আলাপ হয় নব বর-কনের । আলাপ থেকে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম। নিজেদের সম্পর্ক নিয়ে হাজার বিতর্কের অবসান ঘটিয়ে শেষমেষ চার হাত এক করলেন মোহর-দুর্নিবার।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
ধুতিতে বর, ঝলমলে বেনারসিতে কনে, সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিয়ে সারলেন মোহর-দুর্নিবার, দেখুন ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল