TRENDING:

Dia Mirza Niece Death: My Child, My Jaan, gone...অত্যন্ত মর্মান্তিক পোস্ট অভিনেত্রীর

Last Updated:

অভিনেত্রীর অত্যন্ত কাছের সন্তানসম তনয়া কংগ্রেস নেতা ফিরোজ খানের কন্যা৷ তাঁর অকালমৃত্যুতে হৃদয়বিদারক পোস্ট লিখলেন দিয়া

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: গাড়ির দুর্ঘটনায় খুব কাছে মানুষকে হারালেন বলি অভিনেত্রী দিয়া মির্জা৷ সোমবার সকালে হায়দরাবাদের রাস্তায় ঘটে এই মর্মান্তিক ঘটনা৷ শমশাবাদ এয়ারপোর্ট রোডের উপর হয় গাড়ি দুর্ঘটনা৷ মৃত্যু হয় তনয়া কাকড়ের৷ সম্পর্কে দিয়ার ভাগ্নি তনয়া ছিলেন নায়িকার সন্তানসম৷ এতটাই দিয়া তাকে স্নেহ করতেন যে, বিদায় বার্তায় তিনি তাঁকে মাই চাইল্ড বলে উল্লেখ করেছেন৷ এই মৃত্যুতে দিয়া মির্জা অত্যন্ত ব্যথিত৷ সোশ্যাল মিডিয়ায় হৃদয়বিদারক পোস্ট লিখেছেন তিনি৷
advertisement

আরও পড়ুন Actor Raja and Madhubani: রাজা ও মধুবনীর সংসারে নতুন অতিথি!

তিনি লিখেছেন "আমার ভাগ্নি, আমার বাচ্চা, আমার প্রাণ.. আর নেই...যেখানেই যাও তুমি, শান্তিতে, ভালবাসায় থেকো৷ তুমি সবসময় আমাদের মন হাসিতে ভরিয়ে দিতে৷ তুমি সামনে থাকা মানেই আমাদের হৃদয় পরিপূর্ণ হত৷ ওম শান্তি৷"

তাঁর এই পোস্টটির পরই বলিউডের তারকা, দিয়ার সব বন্ধুরা তাঁকে সমবেদনা জানান৷ বোমন ইরানি লেখেন, "কোনও শব্দ নেই তোমায় সান্তনা দেওয়ার৷ খুবই কষ্টের খবর৷ প্রর্থনা করি তাড়াতাড়ি এই শোক কাটিয়ে ওঠো৷ সোনি রাজদান লিখেছেন, "ওহ দিয়া, এ এক অপূরণীয় ক্ষতি৷ নিজের খেয়াল রেখো"৷ তিলত্তমা শোম লিখেছেন, "তোমার, আর পরিবারের প্রতি সমবেদনা৷" এছাড়াও সুনীল শেট্টি, ইশা গুপ্তা, ঋদ্ধিমা কাপুর সাহনি শ্রদ্ধা জানিয়েছেন৷

advertisement

দিয়ার ভাগ্নি তনয়া কংগ্রেস নেতা ফিরোজ খানের মেয়ে৷ জানা গিয়েছে প্রথমে ডাভাইডারে গাড়িটি ধাক্কা দেয়৷ তার পর উল্টে যায়৷ অন্য দুই যাত্রীও আহত হয়েছেন, তবে তারা বিপন্নমুক্ত৷

শমশাবাদের পুলিশকর্তা জানিয়েছেন যে দুর্ঘটনায় তনয়ার মাথায় মারাত্মক চোট লাগে৷ ঘটনার পরপরই তাকে ওসমানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

অন্যদিকে কাজের ক্ষেত্রে দিয়াকে এবার দেখা যাবে ধক ধক ছবিতে৷ তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন রত্না পাঠক শাহ, ফতিমা সানা শেইখ, সঞ্জনা সাংঘি৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dia Mirza Niece Death: My Child, My Jaan, gone...অত্যন্ত মর্মান্তিক পোস্ট অভিনেত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল