কলকাতায় বুধবার স্বভূমি আইনক্সে যান্ত্রিক ত্রুটির কারণে এবং অতিরিক্ত টিকিট বুকিংয়ের ফলে সার্ভারে সমস্যা দেখা দেয় এবং প্রথম ক’টা শো চালু করা যায়নি। এই নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা দেয়। শেষপর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। প্রিয়া সিনেমা হলেও যান্ত্রিক ত্রুটির কারণে শো শুরু হতে দেরি হয়েছে বলে জানা গিয়েছে। হল কর্তৃপক্ষ জানিয়েছে, যারা শো দেখতে পান নি তাদের টাকা ফেরত দেওয়া হবে অনলাইনে।
advertisement
আইনক্স হাইল্যান্ড পার্কের ছবি
আরও পড়ুন– হরিশ রাণার জীবনের শেষের কিছু মুহূর্ত… সামনে এল মেডিক্যাল বোর্ড নিয়ে এইমস-এর বড় সিদ্ধান্ত
এই প্রসঙ্গে পরিচালক আদিত্য ধরও ক্ষমা চেয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘‘এই সমস্যার জন্য আমরা সত্যিই ক্ষমাপ্রার্থী।’’ পাশাপাশি বৃহস্পতিবার থেকে পুরোদমে সমস্ত সিনেমা হলে ‘ধুরন্ধর ২’ দেখা যাবে ৷ এমনটাই আশ্বাস দিয়েছেন নির্মাতারা।
এই ঘটনায় স্বভাবতই অসন্তোষ প্রকাশ করেছেন দর্শকরা। দীর্ঘদিন ধরে অপেক্ষার পর শেষ মুহূর্তে বাড়তি টাকা প্রিভিউ দিয়ে শো দেখতে এসে যথেষ্ট হতাশ হতে হয়েছে তাঁদের। তাই মুক্তির আগেই ছবি নিয়ে রীতিমতো ক্ষোভ দেখা দিয়েছে একশ্রেণির মনে।
