TRENDING:

Dhurandhar 2: ফের চেনা মেজাজে রণবীর সিং, মুক্তির আগেই 'রেকর্ড'! যেই 'পাঁচ' কারণে দেখতেই হবে 'ধুরন্ধর ২'

Last Updated:
Aditya Dhar’s Dhurandhar: সিবিএফসি এটিকে 'এ' সার্টিফিকেট দিয়েছে। এছাড়াও, ছবিটির রানটাইম এখন প্রায় ৩ ঘণ্টা ৪৯ মিনিট। যা ধুরন্ধরের প্রথমটির থেকে কিছুটা সময় বড়৷
advertisement
1/6
Dhurandhar 2:ফের চেনা মেজাজে রণবীর সিং, মুক্তির আগেই 'রেকর্ড'! যেই 'পাঁচ' কারণে দেখতেই হবে 'ধুরন্ধর ২'
ধুরন্ধর ২’ আজ, বৃহস্পতিবার ১৯ মার্চ মুক্তি পেয়েছে সর্বত্র। ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’-এ মূল ছবির তারকারাই থাকবেন। এছাড়াও, ছবিটিতে কিছু নতুন সংযোজন হতে পারে। ইমরান হাশমির নাম শোনাযাচ্ছে, উঠে আসছে অভিনেত্রী এবং আদিত্য ধরের স্ত্রী ইয়ামি গৌতমের নামও৷ তবে আগেই ঘোষণা করা হয়েছিল যে ১৮ মার্চ থেকেই দেশের অধিকাংশ শহরের সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সেই ‘স্পেশ্যাল প্রিভিউ’ হিসেবে দেখা যাবে এই ছবিটি।
advertisement
2/6
রহস্যময় জাসকিরাত সিং গল্পের কেন্দ্রবিন্দুতে থাকলেও, তার অতীত রহস্যে ঘেরা। গল্প যত এগোবে, দর্শকরা তার আসল পরিচয় সম্পর্কে রোমাঞ্চকর সব তথ্য জানতে পারবেন। তার পরিবারের কী হয়েছিল? উরির সঙ্গে কি এর কোনও যোগসূত্র আছে?
advertisement
3/6
রণবীর সিং হামজা আলি মাজারি চরিত্রে পুনরায় অভিনয় করেছেন, তবে এবার তিনি আগের চেয়েও বেশি ধূর্ত, হিসেবি এবং বিপজ্জনক। একজন ছদ্মবেশী ভারতীয় গুপ্তচর থেকে করাচির লিয়ারি এলাকার এক অপ্রতিরোধ্য শক্তিতে তাঁর উত্তরণ তীব্র অ্যাকশন এবং রোমাঞ্চকর নাটকের মঞ্চ প্রস্তুত করে।
advertisement
4/6
রণবীর সিং বলেছেন যে ছবির প্রথম পর্বের প্রতি দর্শকদের সাড়া তাঁকে মুগ্ধ করেছে৷ একই সঙ্গে তা ধুরন্ধরের পুরো দলের মনোবল বাড়িয়ে দিয়েছে। তাঁর দল দ্বিতীয় পর্বটি নিয়ে খুবই উচ্ছ্বসিত। ছবির সঙ্গীত প্রসঙ্গে তিনি সুরকার শাশ্বত সচদেবের ভূয়সী প্রশংসা করে তাঁকে অত্যন্ত উদ্যমী ও প্রতিভাবান বলে অভিহিত করেছেন। রণবীরের মতে, শাশ্বতের সঙ্গীতই এই ছবির আসল শক্তি এবং তিনি ভবিষ্যতে সঙ্গীত জগতে ব্যাপক সাফল্য অর্জন করবেন।
advertisement
5/6
ইয়ামি গৌতম কীভাবে ছবিটিতে এন্ট্রি নেন তা দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকেরা।রণবীর জানিয়েছেন যে এই ছবির মূল আকর্ষণ হল ছবির গান৷ এতে সব ধরনের মেজাজের জন্য গান রয়েছে, যা দর্শকদের খুব পছন্দ হচ্ছে। রণবীর আরও জানান যে, বিভিন্ন জায়গার মানুষ তাঁকে বলছেন যে তাঁরা ছবিটির সঙ্গীত শুনছেন, যা তাঁকে ভীষণ আনন্দ দেয়।
advertisement
6/6
প্রতিশোধের আগুন আর আঘাত হানার অদম্য সংকল্প নিয়ে মেজর ইকবাল ফিরে এসেছেন। তাঁর প্রতিটি পদক্ষেপই সুচিন্তিত ও বিস্ফোরক, যা দর্শকদের জন্য এক টানটান উত্তেজনার অভিজ্ঞতা তৈরি করে।ছবিটিতে রণবীর সিং, আর. মাধবন, অর্জুন রামপাল এবং সঞ্জয় দত্ত সহ আরও অনেকে অভিনয় করেছেন। ছবিটির আয় প্রসঙ্গে বলা হচ্ছে, এটি নিজেরই সব রেকর্ড ভাঙতে চলেছে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Dhurandhar 2: ফের চেনা মেজাজে রণবীর সিং, মুক্তির আগেই 'রেকর্ড'! যেই 'পাঁচ' কারণে দেখতেই হবে 'ধুরন্ধর ২'
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল