TRENDING:

'শেষ ছবি....' মৃত্যুর রাত থেকে শেষযাত্রা, সবসময়েই ছিলেন দর্শনা! তাঁর পোস্ট করা ছবি দেখে আবেগঘন অনুরাগীরা

Last Updated:

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর রহস্যমৃত্যুর ঘটনায় তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ। ইতিমধ্যেই ১০ থেকে ১২ জনকে জেরা করা হয়েছে বলে জানা গিয়েছে। জিজ্ঞাসাবাদের তালিকায় রয়েছেন শুটিং চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিজয়গড় রোডের অনন্যা অ্যাপার্টমেন্ট। সেখানেই থাকতেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার সেই বিজয়গড়ের মোড়ে থিকথিক করছে ভিড়। অনুরাগী, স্থানীয় মানুষ, টলিপাড়ার চেনা মুখ। সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত, সৌম্য মুখোপাধ্যায়, সৌরভ-দর্শনা সকলেই। তাঁরা শেষকৃত্য পর্যন্তই ছিলেন। প্রিয় রাহুলকে ভুলতে পারছে না কেউই। তিনদিন পরেও শোক একই। রাহুলের সঙ্গে শেষ ছবি পোস্ট করে আরেকবার মনখারাপ করিয়ে দিলেন দর্শনা।
'শেষ ছবি...'
'শেষ ছবি...'
advertisement

২০০৮। কমার্শিয়াল ঘরানাকে বদলে দিতে এসেছিল ‘চিরদিনই তুমি যে আমার’। সবার মনের খুব কাছে পৌঁছে গিয়েছিল কৃষ্ণ-পল্লবী। এক গরিব মেকানিক, একটা মফঃস্বল আর কয়েকটা সদ্য বয়ঃসন্ধিতে পৌঁছনো দু-টো ছেলেমেয়ের সঙ্গে এক হয়ে গিয়েছিল আরও অনেকগুলো জীবন। ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির সেই গ্যারাজের দৃশ্য গুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে। একজন অনামী পরিচালক, দুজন অনামী নায়ক-নায়িকা, তবুও ব্লকব্লাস্টার। ঠিক কী ছিল ‘চিরদিনই তুমি যে আমার’-এ? প্রশ্নের একটাই উত্তর বাঙালির আবেগ ছিল। দুটো ছেলেমেয়ের প্রেম ছিল। আর ছিল সাবলীল অভিনয়। মেকানিক রাহুলের সঙ্গে মিলেমিশে গিয়েছিল প্রতিটি মফস্বলে থাকা ছেলের জীবন, যাঁদের ভালবাসার ইচ্ছে থাকলেও উপায় নেই। সেখান থেকেই রাহুলের উত্থান, তারপর একের পর এক সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ।

advertisement

আরও পড়ুনঃ অভিনেতা রাহুলের মৃত্যুতে জিজ্ঞাসাবাদ ১০-১২ জনকে, প্রাথমিকভাবে দুর্ঘটনার ইঙ্গিত পুলিশের

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের মধ্যে কমতে চলেছে এনবিএসটিসি বাসের সংখ্যা! কোন কোন রুটে কমে যাবে বাস পরিষেবা জেনে নিন এক নজরে
আরও দেখুন

রাহুলের মৃত্যুর পর শুটিংয়ে অভিনেতাদের সুরক্ষা নিয়ে আজ টেকনিশিয়ান স্টুডিওতে আর্টিস্ট ফোরামের ইন্টারনাল মিটিং হওয়ার কথা ছিল। কিন্তু গোড়াতেই ভেস্তে গেল আর্টিস্ট ফোরামের এই মিটিং। টেকনিশিয়ান স্টুডিওতে উপস্থিত হয়েছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায় , সুদীপ মুখোপাধ্যায় ও রানা মিত্র সহ কয়েকজন। কিন্তু আর্টিস্ট ফোরামের সকল কর্মকর্তা উপস্থিত না থাকায় এই মিটিং সম্পন্ন হতে পারেনি। আপাতত স্থগিত এই মিটিং। প্রশ্ন উঠছে শিল্পীরাই যদি নিজেদের সুরক্ষা নিয়ে তৎপর না হয় তাহলে অন্যদের দোষারোপ করা কতটা যুক্তিযুক্ত?

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
'শেষ ছবি....' মৃত্যুর রাত থেকে শেষযাত্রা, সবসময়েই ছিলেন দর্শনা! তাঁর পোস্ট করা ছবি দেখে আবেগঘন অনুরাগীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল