TRENDING:

Conman's Gifts to Jacqueline Fernandez: জ্যাকলিনকে ৭ কোটির গয়না, মা-বোনকে কোটি-কোটির গাড়ি, জেরায় স্বীকার সুকেশের

Last Updated:

২০০ কোটি টাকা প্রতারণা মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরকে জেরা করে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সংস্থার পেশ করা চার্জশিটে রয়েছে বলিউডের অভিনেত্রী জ্যাকলিন ও নোরা ফতেহির নাম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ২০০ কোটি টাকা প্রতারণা মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরকে জেরা করে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সংস্থার পেশ করা চার্জশিটে রয়েছে বলিউডের অভিনেত্রী জ্যাকলিন ও নোরা ফতেহির নাম (Conman's Gifts to Jacqueline Fernandez)। ইতিমধ্যেই ইডির তরফে একাধিক বার জেরা করা হয়েছে জ্যাকলিনকে। গত ৮ ডিসেম্বর দুবাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময়ে মুম্বই বিমানবন্দরে জ্যাকলিন ফার্নান্ডেজকে আটক করে ইডি।  কিছুক্ষণ জেরার পর অবশ্য তাঁকে মুম্বই বিমানবন্দর থেকে চলে যাওয়ার অনুমতি দেন তদন্তকারীরা (Conman's Gifts to Jacqueline Fernandez)। সুকেশ চন্দ্রশেখররে বিরুদ্ধে ২০০ কোটি টাকার প্রতারণার মামলায় জড়িত থাকার অভিযোগে জেরা করা হয়েছে নোরাকেও।
advertisement

তদন্তে নেমে ইডি জানতে পারে, দামি উপহারে দুই অভিনেত্রীকে ভরিয়ে রেখেছিলেন অভিযুক্ত সুকেশ (Conman's Gifts to Jacqueline Fernandez)। উপহারের তালিকায় বাদ ছিল না ব্র্যান্ডেড গাড়িও। দাখিল করা চার্জশিটে ইডি জানিয়েছে, জ্যাকলিনের মেক-আপ আর্টিস্ট শান মুত্তাতিলের মাধ্যমেই অভিনেত্রীর সঙ্গে পরিচয় হয় সুকেশের। অগাস্ট এবং অক্টোবরে রেকর্ড করা তাঁর বয়ানে জ্যাকলিন জানিয়েছেন, তিনি সুকেশের কাছ থেকে কিছু উপহার পেয়েছিলেন। তালিকায় ছিল নামীদামি ডিজাইনার ব্র্যান্ড 'গুচ্চি' আর 'শ্যানেল'-এর দুটো ব্যাগ, দুটো গুচ্চির জিমওয়্যার, হীরের দুল, তিনটে ব্রেসলেট। তিনি এও জানান, সুকেশ তাঁকে একটি মিনি কুপার-এর গাড়ি দিয়েছিল বটে, কিন্তু তিনি তা ফিরিয়ে দেন!

advertisement

আরও পড়ুন:'করোনা আবহে নিয়ম না মেনে পার্টি', কোভিডে আক্রান্ত করিনার উপর খাপ্পা BMC, সিল করল অভিনেত্রীর বাড়ি

অন্যদিকে, ইডি-র জেরায় সুকেশ জানিয়েছেন, তিনি জ্যাকলিনকে ৭ কোটির গয়না দিয়েছেন। BMW X5 গাড়ির পাশাপাশি ১.১৩ কোটি টাকা ধার দিয়েছেন জ্যাকলিনের বোনকে। এখানেই শেষ নয়! নায়িকার মা-কে একটি পোরশে আর বাবাকে একটি মাসারাতি গাড়ি দিয়েছে সুকেশ।

advertisement

আরও পড়ুন:শুরু নতুন সংসার...ভিকি-ক্যাটরিনার নতুন ফ্ল্যাটের অন্দর ঠিক কেমন দেখতে? দেখুন ছবি --

সুকেশের আইনজীবী আগেই দাবি করেছিলেন, জ্যাকলিন এবং সুকেশ প্রেম করতেন। কিন্তু নায়িকার মুখপাত্র সে'কথা উড়িয়ে দিয়ে জানান, পর দু’বার তাঁদের ঘনিষ্ঠ ছবি প্রকাশ পেয়েছে নেটমাধ্যমে। চার্জশিটে লেখা রয়েছে, সুকেশের সঙ্গে জ্যাকলিনের কথোপকথন শুরু হয় চলতি বছরের শুরুর দিকে। তার পরেই বলি-নায়িকাকে উপহার পাঠানো শুরু করেন সুকেশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

জানা যায়, সুকেশের সঙ্গে চেন্নাইতে চার বার দেখা হয়েছিল শ্রীলঙ্কার অভিনেত্রীর। ইডির দাবি, সুকেশ নাকি জ্যাকলিনের জন্য ব্যক্তিগত বিমানের ব্যবস্থাও করে দিয়েছিলেন যাতে তাঁদের দেখা করায় কোনও বাধা না পড়ে। তা ছাড়া সুকেশ জেলে থাকাকালীনও জ্যাকলিন তাঁর সঙ্গে কথা বলতেন ফোনে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, ইডি নাকি আদালতকে এ কথাও জানিয়েছে, সুকেশ নায়িকার পরিবারকেও অর্থ সাহায্য করেছেন একাধিক বার।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Conman's Gifts to Jacqueline Fernandez: জ্যাকলিনকে ৭ কোটির গয়না, মা-বোনকে কোটি-কোটির গাড়ি, জেরায় স্বীকার সুকেশের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল