TRENDING:

Pushpa 2: শরীরি লাস্যে সকলকে মাতোয়ার করা সামান্থা বাদ! পুষ্পা ২তে ‘এই’ বলি সুন্দরী

Last Updated:

Pushpa 2: ‘ও অন্টবা’ গানে সামান্থার শরীরি হিল্লোলে মজেছেন দর্শক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের (Allu Arjun) পুষ্পা দ্য রাইজ (Pushpa : The Rise)  আসমুদ্র হিমাচলের বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে৷ এরপর সারা দেশের দর্শক অপেক্ষা করে রয়েছেন পুষ্পা ২-র (Pushpa The Rule) জন্য ৷  এরইমধ্যে পুষ্পা ২ (Pushpa 2) নিয়ে এক বড় খবর সামনে এসেছে৷ বলিউডের গসিপ (Bollywood Gossip) মানা হলে এই সিনেমায় আর আইটেম নাম্বারে নাচতে দেখা যাবে না সামান্থা প্রভুকে (Samantha Prabhu) ৷   তাঁর জায়গায় বলিউডের সুন্দরী দিশা পাটানি এবার স্ক্রিন কাঁপাতে চলেছেন৷ পুষ্পা সিনেমায় আল্লু অর্জুন যেমন জনপ্রিয়তার সব সীমা পার করে দিয়েছেন তাহলে তার সঙ্গে পাল্লা দিয়ে দর্শক মনে উন্মাদনা তৈরি করেছেন সামান্থা প্রভুও৷ সেই সামান্থাকে একেবারে হঠিয়ে নিজের জায়গা করে নিলেন দিশা পাটানি (Disha Patani) ৷
Bollywood Gossip: Disha Patani to replace Samantha Prabhu from allu arjun film pushpa 2- Photo Courtesy- Youtube/ Video Grab
Bollywood Gossip: Disha Patani to replace Samantha Prabhu from allu arjun film pushpa 2- Photo Courtesy- Youtube/ Video Grab
advertisement

নির্দেশক সূর্যকুমারের পুষ্পা দ্য রাইজের গান, ডায়লগ সবই সুপারহিট৷

আরও পড়ুন -ICC Women’s World Cup 2022: বাউন্ডারির ধারে উড়ে গিয়ে এক হাতে ধরলেন ক্যাচ, ভাইরাল ভিডিও

‘ও অন্টবা’ গানে সামান্থার শরীরি হিল্লোলে মজেছেন দর্শক

পুষ্পা দ্য রাইজ ১৭ ডিসেম্বর ২০২১ মুক্তি পেয়েছিল৷ শুধুমাত্র হিন্দি বলয়ে এই সিনেমা ১০০ কোটির বেশি টাকা রোজগার করেছে৷ সিনেমায় আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)  অভিনয় করেছিলেন৷ ফিল্মের একটি আইটেম নম্বর ‘ও অন্টবা’  দেশ -বিদেশে ধুম মাচিয়েছে৷ এই গানে সামান্থা প্রভুর (Samantha Prabhu) শরীরি হিল্লোল একেবারে সকলকে বুঁদ করেছে৷ গানের গুণে এবং নাচের গুণে এই গান এখন সকলের প্লেলিস্টে জায়গা করে নিয়েছে৷

advertisement

দেখে নিন সেই নাচ ফের একবার

এবারের পুষ্পা এই সামান্থা প্রভুকেই মিস করতে চলেছেন ফ্যানরা বলিউডের গসিপ (Bollywood Gossip) অনেক সময়েই সত্যি হয়৷ সূত্রের খবরকে মান্যতা দিলে তাঁর জায়গায় এইবার আসবেন দিশা পাটানি৷ আসলে পুষ্পা তৈরির সময়েও প্রথমে এই ডান্স নাম্বারের জন্য দিশাকেই প্রস্তাব দেওয়া হয়েছিল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

কিন্তু সে সময়ে এই ডান্স নাম্বারে না করে দিয়েছিলেন দিশা পাটানি৷ কিন্তু ও আন্টাবা-র চরম  সাফল্যের পর এবার আর ভুল করতে নারাজ দিশা৷ এবারের প্রস্তাবে তিনি রাজি৷ তাই সামান্থা বাদ ফের ইন দিশা পাটানি৷ যদিও সিনেমার প্রস্তুতকারকদের থেকে এখনও এই বিষয়ে সরকারিভাবে কোনও তথ্যই সামনে আসেনি৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pushpa 2: শরীরি লাস্যে সকলকে মাতোয়ার করা সামান্থা বাদ! পুষ্পা ২তে ‘এই’ বলি সুন্দরী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল