TRENDING:

নিখরচায় নিরন্নদের খাবার, কোভিডে প্রিয়জনকে হারানোর শোক লুকিয়ে মানুষের পাশে ভাস্বর

Last Updated:

ভাস্বর চট্টোপাধ্যায় এখন পুরোদস্তুর সমাজকর্মী ৷ নিজের কাজের কথা জানাচ্ছেনও সামাজিক মাধ্যমের পাতায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অতিমারি পরিস্থিতিতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন ভাস্বর চট্টোপাধ্যায় ৷ তিনি এখন পুরোদস্তুর সমাজকর্মী ৷ নিজের কাজের কথা জানাচ্ছেনও সামাজিক মাধ্যমের পাতায় ৷
advertisement

মায়ের নামে স্বেচ্ছাসেবী সংস্থা শুরু করেছেন অভিনেতা ৷ সংস্থার নাম ‘অপর্ণা ফাউন্ডেশন৷’ সংস্থার উদ্যোগে দরিদ্রদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে ৷ ফেসবুকে ভাস্বর জানিয়েছেন, শুক্রবার তাঁর সংস্থা নিউ আলিপুরে ৮০ জনের মুখে খাবার তুলে দিয়েছে ৷ পুরো প্রক্রিয়ায় তিনি দাঁড়িয়ে থেকে সামলেছেন ৷ দেখেছেন যাতে সব কাজই শৃঙ্খলাবদ্ধভাবে হয় ৷ মাস্ক-সহ অন্যান্য কোভিডবিধি যাতে লঙ্ঘিত না হয়, খেয়াল রাখা হয়েছে সেদিকেও ৷ কলকাতার বিভিন্ন অংশে বহু জনের কাছে নিখরচায় দুপুর ও রাতের খাবার পৌঁছে দিচ্ছে ভাস্বরের তৈরি স্বেচ্ছাসেবী সংস্থা ৷

advertisement

কলকাতার পাশাপাশি কাশ্মীরবাসীদেরও সমব্যথী ভাস্বর ৷ এ বিষয়ে তাঁকে সাহায্য করেছেন কাশ্মীরি বন্ধু সৈয়ম মুস্তাফা ৷ সমাজসেবী মুস্তাফা একজন ক্রিকেটারও ৷ তাঁর সাহায্যে দরিদ্র কাশ্মীরিদের কাছেও ভাস্বর পৌঁছে দিয়েছেন সাহায্যের হাত ৷

কাজের কথা জানাতে ফেসবুক লাইভও করেন ভাস্বর ৷ তাঁর কথায়, ‘‘সবাই মানুষ ৷ সকলেরই খিদে পায়৷ তাই পরিষেবা সকলের কাছেই পৌঁছে দিতে চাই৷’’ তিনি ধর্ম দেখে সমাজসেবা করেন না ৷ তাঁর এই উদ্যোগে নেই কোনও রাজনীতির রংও৷ নিজেদের নাম দিয়েছেন ‘কালারলেস ভলান্টিয়ার্স’, জানিয়েছেন ভাস্বর ৷ ফেসবুক লাইভের মাধ্যমে ভাস্বর সকলের কাছে সাহায্যের জন্যে আবেদনও করেছেন ৷ এই বিশেষ উদ্যোগে তিনি চার বছর পর ফেসবুক লাইভ করলেন বলে জানান ভাস্বর ৷ তবে এই সাহায্যের আবেদন শুধু কলকাতাবাসীর জন্য নয়৷ ভাস্বর চান, কল্লোলিনী থেকে সাহায্য পৌঁছে যাক সুদূর উপত্যকাতেও ৷ সেখানেও একটু আলোর অপেক্ষায় দিন গুনছেন অনেক অসহায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

অভিনেতা পরিচয়কে একপাশে রেখে ভাস্বর সমাজসেবায় ব্রতী হয়েছেন গত কয়েক বছর ৷ জানান, তিনি কাজ করেছেন আমফানের সময়েও৷ আপাতত কলকাতার মধ্যে তাঁর স্বেচ্ছাসেবী সংস্থার পরিষেবা সীমাবদ্ধ আছে শুধু দক্ষিণেই ৷ ভবিষ্যতে আরও বিস্তৃত অংশ ছড়িয়ে পড়তে চান তিনি ৷ নিরন্নদের জন্য ভাতের হাঁড়ি নিয়ে ৷ কোভিডে প্রিয়জনকে হারানোর শোক মনে লুকিয়েই মানুষের পাশে দাঁড়াতে চান তিনি ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
নিখরচায় নিরন্নদের খাবার, কোভিডে প্রিয়জনকে হারানোর শোক লুকিয়ে মানুষের পাশে ভাস্বর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল