TRENDING:

Indrajeet Bose Accident: আচমকাই বিরাট অঘটন! উৎসবের মরশুমে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে 'এই' বাঙালি অভিনেতা

Last Updated:

Indrajeet Bose Accident: উৎসবের মরশুমে এবার ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়লেন টেলি অভিনেতা৷ ইন্দ্রজিৎ বসু৷ পুজোর শেষ দিন অল্পের জন্য বড় ক্ষতির হাত থেকে বাঁচলেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দুর্গাপুজোর শেষ হলেও তার রেশ এখনও কাটেনি৷ উৎসবের মরশুমে এবার ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়লেন টেলি অভিনেতা৷ ইন্দ্রজিৎ বসু৷ পুজোর শেষ দিন অল্পের জন্য বড় ক্ষতির হাত থেকে বাঁচলেন তিনি৷ দশমীর দিনই আচমকা ঘটে যায় এই দুর্ঘটনা৷
 ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে এই বাঙালি অভিনেতা
ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে এই বাঙালি অভিনেতা
advertisement

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পায়ের উপর দিয়ে গাড়ি চলে গিয়েছে অভিনেতার৷ তবে একটুর জন্য বড়সড় চোট থেকে রক্ষা পেয়েছেন ইন্দ্রজিৎ৷ পায়ে প্রচন্ড ব্যথা কিন্তু এই নিয়েই শ্যুটিং চালিয়ে যাচ্ছেন তিনি৷ বাইক চালাতে ভীষণ ভালবাসেন তিনি৷ সেই বাইক নিয়ে বাইরে বেরোতেই এই অঘটন ঘটে যায়৷ তবে ভগবানের কৃপায় তিনি এখন ঠিক আছেন বলেই জানিয়েছেন৷

advertisement

আরও পড়ুন-অ্যালোভেরার ‘অজানা’ গুণের কথা ৯৯% মানুষই জানেন না, ‘এই’ দিকে লাগালেই হু হু করে আসবে টাকা, কাটবে দুর্দশাও

আরও পড়ুন-রোম্যান্সে চরম আপত্তি, ‘কুছ কুছ হোতা হ্যায়’ নিয়ে বিরক্ত ছিলেন শাহরুখ! ২৫ বছর পর সত্য ফাঁস পরিচালকের

পুজোর চারদিন শ্যুটিং বন্ধ থাকে টলিপাড়ায়৷ একাদশী থেকেই ফের কাজ শুরু হয়েছে৷ পায়ে ব্যথা নিয়েই লাইট-ক্যামেরা-অ্যাকশনে ফিরেছেন তিনি৷ অভিনেতা জানিয়েছেন, পা ভাঙেনি কিন্তু লিগামেন্টে চোট লেগেছে, আপাতত ক্রেপ ব্যান্ডেজ বেঁধেই শ্যুটিংয়ে আসতে হচ্ছে৷ পা ফোলা কমলে এমআরআই করতে বলেছেন চিকিৎসক৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

বর্তমানে ‘সাথী’ ধারাবাহিকে ওম চরিত্রে অভিনয় করছেন তিনি৷ এছাড়াও ‘রাশি’ ধারাবহিক দিয়েই সকলের নজর কাড়েন ইন্দ্রজিৎ৷ তারপর একাধিক ধারাবহিকে তাকে দেখা গেছে৷ ছোটপর্দার পাশাপাশি বড় পর্দাতেও পা রেখেছেন অভিনেতা৷ ‘চালচিত্র’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইন্দ্রজিৎ বসুকে৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Indrajeet Bose Accident: আচমকাই বিরাট অঘটন! উৎসবের মরশুমে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে 'এই' বাঙালি অভিনেতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল