TRENDING:

Death: আচমকাই সব শেষ! কাছের মানুষকে হারালেন 'অনুরাগের ছোঁয়া'-র মিশকা, শোকে ভেঙে পড়লেন অভিনেত্রী অহনা

Last Updated:

Death: টলিপাড়ায় ফের খারাপ খবর৷ বড় ধাক্কা খেলেন 'অনুরাগের ছোঁয়া'-র মিশকা৷ সম্প্রতি নিজের লিভ-ইন পার্টনারের মা-কে অর্থাৎ হবু শাশুড়ি মাকে হারালেন নায়িকা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: টলিপাড়ায় ফের খারাপ খবর৷ বড় ধাক্কা খেলেন ‘অনুরাগের ছোঁয়া’-র মিশকা৷ সম্প্রতি নিজের লিভ-ইন পার্টনারের মা-কে অর্থাৎ হবু শাশুড়ি মাকে হারালেন নায়িকা৷ নিজের সোশ্যাল মিডিয়ায় দীপঙ্করের মায়ের মৃত্যুর খবর শেয়ার করেছেন নায়িকা৷
 কাছের মানুষকে হারালেন 'অনুরাগের ছোঁয়া'-র মিশকা
কাছের মানুষকে হারালেন 'অনুরাগের ছোঁয়া'-র মিশকা
advertisement

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের মিশকা এবং তাঁর মায়ের মধ্যে সম্পর্কের অবনতি হয় এই প্রেমের কারণেই। ২০ বছরের অহনা নিজের মায়ের সঙ্গে এক ছাদের তলায় আর থাকেন না। মেকআপ আর্টিস্ট দীপঙ্করের সঙ্গেই এখন ঘর তাঁর। গত কয়েক বছর ধরে দীপঙ্করের পরিবাররেই নিজের পরিবার করে নিয়েছিলেন অহনা৷ হবু শাশুড়িও মায়ের ভালবাসা দিয়ে আগলেছিল অহনাকে৷ কিন্তু আচমকাই সবটা শেষ হয়ে গেল৷ কোনওভাবেই শেষরক্ষা হল না৷

advertisement

আরও পড়ুন- বলুন তো, কোন প্রাণীর রক্তের দাম সবচেয়ে বেশি? ৯৯% মানুষই উত্তর দিতে গিয়ে ডাহা ফেল! চমকে দেবে উত্তর, গ্যারান্টি…!

অহনার জন্মদিন হোক বা দশমীতে ঠাকুর বরণ কম বেশি সব অনুষ্ঠানেই অহনার পাশে থাকতেন দীপঙ্করের মা৷ সেই মা-কে হারিয়ে শোকে পাথর নায়িকা৷ তবে হবু শাশুড়ি মায়ের শেষ ইচ্ছে পূরণ না করায় আক্ষেপের সূর অভিনেত্রীর গলায়৷ সেই দুঃখের কথাও ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী৷

advertisement

আরও পড়ুন-  ভয়ঙ্কর দুঃসময় শেষ…! বৃহস্পতি-চন্দ্রর মহামিলনে ‘গোল্ডেন টাইম’ শুরু ৪ রাশির, গজকেশরী রাজযোগে সোনায় মুড়বে ভাগ্য…

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

সোশ্যাল মিডিয়ায় হবু শাশুড়ির সঙ্গে একটি ছবি পোস্টে আবেগঘন হয়ে পড়েছেন মিশকা৷ তিনি লেখেন-‘আর কোনও কষ্ট হবেনা তোমার !নতুন করে আবার জন্ম নিও ,,,, আর এইবার সমুদ্রের ঢেউ হয়ে এসো ,,,, তোমাকে শেষ বারের মতন তোমার পছন্দের জায়েগা (সমুদ্র )তে নিয়ে যেতে পারলাম না ,, তবে পরের বার দীপঙ্কর আর মৌসুমী কেই ছেলে মেয়ে রূপে গ্রহণ কর , বড্ড যে ভালবাসে তোমাকে , পৃথিবীর সব থেকে ভাল ছেলে মেয়ের সব থেকে ভাল মা ,,,, আর আমাদের ব্যপারে নাই বা বললাম ,,, আবার দেখা হবে আমাদের ,, আবার ওষুধ খাওয়ার জন্য বকব তোমাকে ,,, আবার চুড়িদার জোর করে পড়াবো ,,, আবার আন্টি বলে ডাকব’। এই কঠিন সময়ে দীপঙ্করের পাশেই রয়েছেন অহনা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Death: আচমকাই সব শেষ! কাছের মানুষকে হারালেন 'অনুরাগের ছোঁয়া'-র মিশকা, শোকে ভেঙে পড়লেন অভিনেত্রী অহনা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল