অনস্ক্রিনে রাহুল-সন্দীপ্তা জুটি ছিল সুপারহিট। একসঙ্গে অভিনয় করেছেন ‘তুমি আসবে বলে’, ‘আয় খুকু আয়’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে। অভিনেত্রীর ভাষায়, ” সেদিন কাকিমার সাথে দেখা করতে গেছিলাম। কত পুরোনো কথা, কত পুরোনো স্মৃতি, রাহুলের ছোটবেলার কথা, পছন্দের খাবার, বই, মায়ের সাথে কাটানো পুরোনো সময় গুলোর কথা …. কত কিছু নিয়ে কথা হল …. রাহুলের ঘর, নতুন জিম সেটআপ, রাহুলের বই, পোস্টারের কালেকশন সবটাই পরে রয়েছে ওর অপেক্ষায়…কুট্টুসের সাথে দেখা হলো, ঠিক চিনতে পেরেছে এতো বছর বাদে, ওর কষ্টটা বোধহয় সবচেয়ে বেশী, কাউকে বলতেও তো পারছেনা বেচারা …।”
advertisement
রাহুলের মা, প্রিয়াঙ্কা, ছোট্ট সহজের জন্য ডুকরে উঠেছে সন্দীপ্তার মন, তাঁর ভাষায়, ” কাকিমা এখনো বিশ্বাস করতে পারছেন না, আদরের বাবিন কে হারিয়েছেন তিনি। খুব কষ্ট হচ্ছে দাদা-র কথা, বউরাণী-র কথা, রাহুলের স্কুলের বন্ধুদের কথা, আত্মীয়দের কথা , বাবলু দা-র কথা , সহজের কথা আর অবশ্যই প্রিয়াঙ্কার কথা ভেবে।… এ যে কি ভয়ংকর কষ্ট সেটা আমি-আপনি বুঝতে পারবোনা। ছোট্ট সহজ, মাত্র ১৩ বছর বয়সে , বন্ধু-বাবা কে হারালো, এইটা বোঝা বা বোঝানোর ভাষা আমার কাছে নেই। আর প্রিয়াঙ্কা, নিজের মন শক্ত রেখে, এই অবস্থাতে একা হাতে মিডিয়া, পরিবার, কাজ সবটা সামলাচ্ছে।”
কীভাবে চলে গেল একটা তরতাজা প্রাণ? রাহুলের মৃত্যু নিয়ে তত্ত্ব অনেক! উঠছে নানা প্রশ্ন! আসছে গাফিলতির অভিযোগ! উঠে আসছে নিরপেক্ষ তদন্তের দাবি। একমত সন্দীপ্তাও, তাঁর মতেও, ” গাফিলতি তো হয়েছেই, প্রপার, নিরপেক্ষ ইনভেস্টিগেশন দরকার। গাফিলতি ছাড়া তো এরকম ঘটনা ঘটতেই পারেনা। এখন শুধু সত্যিটা সামনে আসার অপেক্ষা। এই অপেক্ষার মাঝেই আমাদের কে খুঁজে নিতে হবে একটু ভালো থাকা। রাহুল তো নিজেই ভালো থাকার প্রতি বেশি ঝুঁকে থাকতো।কারুর কাছে সে রাহুল, কারুর কাছে অরুণোদয়, বাবিন, অরুণ ….. ভালো থাকুক রাহুল, তুমি মনে থাকবে চিরকাল …”
(সন্দীপ্তা সেনের ফেসবুক পোস্টের বানান অপরিবর্তিত)
