TRENDING:

Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম

Last Updated:

ইতিমধ্যেই ভোলে বাবা পার করেগা সিরিয়ালের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করা হয়েছে৷ অন্যদিকে আর্টিস্ট ফোরামের তরফ থেকে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকে রাহুলের মৃত্যুর যথাযথ কারণ জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

advertisement
কলকাতা: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কীভাবে হল? তাঁর মৃত্যু মূল কারণ কী? এই নিয়ে উঠে আসছে নানা মত৷ ইতিমধ্যেই ভোলে বাবা পার করেগা সিরিয়ালের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করা হয়েছে৷ অন্যদিকে আর্টিস্ট ফোরামের তরফ থেকে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকে রাহুলের মৃত্যুর যথাযথ কারণ জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে। যদি প্রযোজনা সংস্থার তরফ থেকে কোনও সদর্থক উত্তর না পাওয়া যায় তাহলে আর্টিস্ট ফোরাম ম্যাজিক মোমেন্টস এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছিল৷
এবার আর্টিস্ট ফোরাম সাধারণ সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় জানালেন যে শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম৷
এবার আর্টিস্ট ফোরাম সাধারণ সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় জানালেন যে শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম৷
advertisement

এবার আর্টিস্ট ফোরাম সাধারণ সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় জানালেন যে শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম৷ প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী? এটাই জানতে চান তাঁরা৷ একই সঙ্গে অভিনেতা এবং টলিউডের অভিভাবক বলে যাকে মনে করা হয়, এবং আর্টিস্ট ফোরামের সভাপতি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বলেন যে রাহুল তো চলে গেছে, কখনও তো ফিরবে না৷ তবে ছেলেটা অন্ততঃ জানুক বাবার মৃত্যুটা কী ভাবে হল? অর্থাৎ রাহুলের মৃত্য নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, তার একটা স্পষ্ট উত্তর চাইতে সকলে৷

advertisement

আরও পড়ুনActor Piyush Mishra on Alcoholism: “মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম”, জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র

সেরা ভিডিও

আরও দেখুন
মহানন্দার বুকে দেখা নেই জলের, বিকেল হলেই জমছে ক্রিকেট খেলা, বসছে আড্ডার আসর
আরও দেখুন

রাহুলের মৃত্যুতে সরগরম টালিগঞ্জের স্টুডিওপাড়া। আগামিকাল, শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র স্লোগান তুলে টেকনিশিয়ান স্টুডিওতে সেলেবপাড়ার সিংহভাগ তারকারা এক মিছিলে যোগ দেবেন৷ ইতিমধ্যেই পরিচালক, শিল্পীরা ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান তুলে পোস্টার ভাগ করে নিয়ে পথে নামার জন্য আহ্বান জানিয়েছেন সকলকে। জানা গিয়েছে, ইন্দ্রদীপ দাশগুপ্ত, শ্রীজাত, সৃজিত মুখোপাধ্যায়, স্বরূপ বিশ্বাস, পিয়া সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, রানা সরকার-সহ আরও অনেকে এই মিছিলে হাঁটতে পারেন। তবে এই মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা৷ সরিসরি না বললেও বুঝিয়ে দেল আর্টিস্ট ফোরাম৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল