TRENDING:

অক্সিজেন সাপোর্টে অনীক, পরিচালকের শারীরিক অবস্থা কেমন, জানুন আপডেট

Last Updated:

হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্ট জনিত সমস্যা হচ্ছিল অনীকের। তিনি সিওপিডি-তে (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ) আক্রান্ত। আাপাতত তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অসুস্থ পরিচালক অনীক দত্ত। কলকাতার বেসরকারি এক হাসপাতালে ভর্তি তিনি। জানা যায়, বেশ কিছুদিন ধরে ফুসফুসে সমস্যায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার খুব বেশি অসুস্থতা বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
advertisement

হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্ট জনিত সমস্যা হচ্ছিল অনীকের। তিনি সিওপিডি-তে (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ) আক্রান্ত। আাপাতত তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। আইটিইউ-তে সর্বদা চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকছেন ৬২-র পরিচালক। আপাতত স্থিতিশীল অবস্থায় আছেন তিনি। তাঁর বেশ কিছু টেস্ট করানো হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: ট্রেলার মুক্তি পেতেই ১ মিলিয়ন ভিউ! বনবাস ছেড়ে পাঠানের ধমাকা! বিতর্কের মাঝে বাদশার অ্যাকশন

advertisement

আরও পড়ুন: গেরুয়া বহু নায়িকার পছন্দের রং ছিল, পাঠান তরজায় আশা! বোর্ডের অনুমোদন পেয়েও গানে কাঁচি চালানো হবে?

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

জানা গিয়েছে, অতিরিক্ত ধূমপানের কারণে অনীকের সিওপিডি-র সমস্যা বেড়ে যায়। পরিচালককে একাধিক বার চিকিৎসা করানোর পরামর্শও দিয়েছিলেন তাঁর পরিবারের সদস্যরা। তবে তাতে নারাজ ছিলেন অনীক। শ্যুটের ব্যস্ততার জন্য তিনি চিকিৎসার সময়ও পাচ্ছিলেন না। তবে শীত পড়ায় তাঁর সিওপিডি-র সমস্যা আরও বাড়তে থাকে। এর পরেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
অক্সিজেন সাপোর্টে অনীক, পরিচালকের শারীরিক অবস্থা কেমন, জানুন আপডেট
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল