TRENDING:

Amir Khan: বহরমপুরে 'আমিরি' আবহাওয়া, হোটেল থেকে বেরিয়ে অরিজিৎ সিং- এর স্টুডিওতে 'মিস্টার পারফেকশনিস্ট', আবার একসঙ্গে কাজ করবেন? জল্পনা তুঙ্গে

Last Updated:

আমির খানকে এক ঝলক দেখার জন্য মঙ্গলবার বিকেলে বহরমপুরের হোটেলের সামনে মানুষের ঢল নামে। হোটেলের বেসমেন্ট থেকে গাড়ি করে বেরিয়ে যাওয়ার আগে আমির ফ্যানেদের উদ্দেশ্যে গাড়ির ভিতর থেকেই হাত নাড়েন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: গানের কাজে মুম্বই থেকে সোজা মুর্শিদাবাদে হাজির বলিউডের পারফেকশনিস্ট আমির খান। মুর্শিদাবাদের বহরমপুরে একটি হোটেলে থাকার পর মঙ্গলবার বিকেলে সেই হোটেল ছাড়লেন আমির খান। সূত্রের খবর, মঙ্গলবার বিকেল ৪ টে নাগাদ হোটেল থেকে বেরিয়ে জিয়াগঞ্জে অরিজিৎ সিং- এর স্টুডিওতে যান তিনি। কিন্তু স্টুডিওর সামনে প্রচুর মানুষের ভিড় থাকার কারণে সামনের দরজা দিয়ে ঢুকতে পারেননি আমির। কড়া নিরাপত্তায় তাঁকে পিছনের দরজা দিয়ে স্টুডিওতে প্রবেশ করতে হয়। আমির প্রবেশের কিছু ক্ষণ আগে স্কুটিতে করে অরিজিৎ সিং-কে তাঁর বাড়ি থেকে বেরিয়ে এসে স্টুডিওতে ঢুকতে দেখেন স্থানীয়রা।
advertisement

আমির খানকে এক ঝলক দেখার জন্য মঙ্গলবার বিকেলে বহরমপুরের হোটেলের সামনে মানুষের ঢল নামে। হোটেলের বেসমেন্ট থেকে গাড়ি করে বেরিয়ে যাওয়ার আগে আমির ফ্যানেদের উদ্দেশ্যে গাড়ির ভিতর থেকেই হাত নাড়েন।

গত তিনদিন ধরে বহরমপুরের লালদিঘি এলাকায় একটি হোটেলে থাকছিলেন আমির খান এবং তাঁর ‘টিম’এর কয়েকজন সদস্য। সোমবার সারা রাত জিয়াগঞ্জে থাকার পর মঙ্গলবার ভোরেই বহরমপুরের একটি বেসরকারি হোটেলে আসেন আমির খান। দিনভর ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে। মঙ্গলবার বিকেলে বেসরকারি হোটেল থেকে তাঁকে বার হতে দেখা যায়। গাড়ি নিয়ে তাঁর গন্তব্য বন্ধুর বাড়ি জিয়াগঞ্জ।

advertisement

সূত্রের খবর, সোমবার দুই চোখের পাতা এক করেননি আমির ও অরিজিৎ। অরিজিতের বাড়ির একটি ফ্লোরে রেকর্ডিং স্টুডিও। সেখানেই সারা রাত গান নিয়ে কাজ চলেছে। আমিরের জন্য নাকি একের পর এক গান বেঁধেছেন অরিজিৎ। সোমবারের পর মঙ্গলবারেও সারারাত চলবে গানের কাজ। মঙ্গলবার সন্ধ্যায় দুই তারকা একটি গাড়িতেই রওনা দেন সাগরদিঘীর উদ্দ্যেশ্য। পরবর্তীতে  যাবেন বোলপুরে সিনেমার শুটিং স্পটেও। আমির ও অরিজিৎ জ্বরে এখন কাঁপছে জিয়াগঞ্জ সহ বহরমপুর।

advertisement

View More

উল্লেখ্য, রবিবার রাতে কলকাতার দমদম বিমানবন্দরে দেখতে পাওয়া যায় আমির খানকে । কোনওরকম আয়োজন ছাড়াই বাংলার মাটিতে পা রাখেন তিনি এবং মিডিয়ার নজর এড়িয়ে অতি গোপনে সড়কপথে পৌঁছে যান মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিৎ সিং-এর বাড়িতে। ধূসর টি শার্ট, কালো জ্যাকেট এবং জলপাই রংয়ের ট্রাউজার…সম্ভবত ভক্তদের নজর এড়াতেই একেবারেই সাদামাটা ড্রেসে এসেছিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। সেদিন রাতে জিয়াগঞ্জে অরিজিৎ সিং-এর বাড়িতে থাকলেও পরে সেখান থেকে বহরমপুরে ফিরে আসেন। সূত্রের খবর মঙ্গলবার খুব ভোরে অরিজিৎ-এর বাড়ি থেকে বেরিয়ে বহরমপুরের হোটেলে ঢোকেন আমির। মঙ্গলবার বিকেল পর্যন্ত তিনি  বহরমপুরের  ওই বিলাসবহুল হোটেলেই ছিলেন ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বহরমপুরে 'আমিরি' আবহাওয়া, হোটেল থেকে বেরিয়ে অরিজিৎ সিং-এর স্টুডিওতে 'মিস্টার পারফেকশনিস্ট'
আরও দেখুন

আমির খানের মুর্শিদাবাদ সফর ঘিরে জল্পনা তুঙ্গে। অনেকেই মনে করছেন, বড় কোনও প্রজেক্ট বা ছবিতে আমির খানের সঙ্গে জুটি বেঁধেছেন অরিজিৎ। যেহেতু অরিজিৎ এখন মুর্শিদাবাদে নিজের  অত্যাধুনিক স্টুডিওতে গানের ‘অ্যারেঞ্জমেন্ট’, ‘মিক্সিং’-সহ অন্যান্য কাজ করেন, তাই অনেকেই মনে করছেন আমির সম্ভবত অরিজিৎ-এর সঙ্গে নিজের কণ্ঠস্বর ‘রেকর্ড’ করতেই ঝটিকা সফরে মুর্শিদাবাদে এসেছেন । যদিও আমির খান বা অরিজিৎ সিং এখনও প্রকাশ্যে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Amir Khan: বহরমপুরে 'আমিরি' আবহাওয়া, হোটেল থেকে বেরিয়ে অরিজিৎ সিং- এর স্টুডিওতে 'মিস্টার পারফেকশনিস্ট', আবার একসঙ্গে কাজ করবেন? জল্পনা তুঙ্গে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল