‘আমার ওঁকেই প্রয়োজন ছিল...’ বিয়ের ছবি শেয়ার করে লিখলেন বিজয়, চোখের জলে স্বামীকে আলিঙ্গন রশ্মিকার
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Rashmika-Vijay Wedding: লাল রঙে সাজলেন রশ্মিকা ও বিজয়। বিজয়ের পরনে ছিল সাদা ধুতি ও লাল রঙের জমকালো উত্তরীয়। সঙ্গে সোনার ভারী গয়না। অন্য দিকে লাল টুকটুকে রঙের শাড়ি বেছে নিয়েছিলেন রশ্মিকা। ব্লাউজেও জমকালো কাজ। মাথায় সোনার টিয়ারা নজরকাড়া।
advertisement
1/7

রশ্মিকা মন্দানা আর বিজয় দেবেরাকোন্ডার বিয়ের ছবি ভাইরাল হতে ফ্যানদেরও খুশির ঠিকানা নেই। সোশ্যাল মিডিয়াতে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। রাজস্থানের উদয়পুরে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তেলুগু ঐতিহ্য মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তারকা জুটি। (Photo Courtesy: @rashmika_mandanna/Istagram)
advertisement
2/7
বিজয় দেবেরাকোন্ডা আর রশ্মিকা মন্দানা তেলুগু রীতি-রেওয়াজ মেনেই বিয়ে করেছেন। বিয়ের ছবিগুলি দেখে সকলেই মুগ্ধ ৷ (Photo Courtesy: @rashmika_mandanna/Istagram)
advertisement
3/7
বিয়ের সাজে রশ্মিকাকে দারুণ সুন্দর লাগছে। শাড়ি থেকে শুরু করে গয়না, সবই দুর্দান্ত ৷ মিষ্টি হাসির সঙ্গে রশ্মিকার সৌন্দর্য্য দেখার মতো ৷ (Photo Courtesy: @rashmika_mandanna/Istagram)
advertisement
4/7
উদয়পুরের আইটিসি মেমেন্টোস-এ বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানার এই গ্র্যান্ড বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। (Photo Courtesy: @rashmika_mandanna/Istagram)
advertisement
5/7
রশ্মিকা নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একাধিক ছবি শেয়ার করে আবেগঘন বার্তায় লিখেছেন, “হাই মাই লাভস, এখন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আমার স্বামী- মিস্টার বিজয় দেবেরাকোন্ডা! যে মানুষটি আমাকে শিখিয়েছে সত্যিকারের ভালবাসা কাকে বলে, যে মানুষটি আমাকে শান্তিতে থাকতে শিখিয়েছে।” (Photo Courtesy: @rashmika_mandanna/Istagram)
advertisement
6/7
তিনি আরও লেখেন, “আমি আজ যে নারী হয়ে উঠেছি, তার পেছনে তোমার অবদান সবচেয়ে বেশি। আমার সব অর্জন, সংগ্রাম, সুখ–দুঃখ আজ নতুন অর্থ পেয়েছে, কারণ তুমি আমার পাশে আছো।” (Photo Courtesy: @rashmika_mandanna/Istagram)
advertisement
7/7
বিজয় যে ছবি শেয়ার করেছেন, তার সঙ্গে একটা লম্বা ক্যাপশনও শেয়ার করেছেন। যেখানে তিনি তাঁর মনের কথা বলেছেন। লিখেছেন, ‘‘আমার ওকে দরকার ছিল - শুধু বাড়ির মতো শান্তি আর সান্ত্বনা পাওয়ার জন্য, আমি যেখানেই থাকি না কেন। আমি আমার সবচেয়ে ভাল বন্ধুকে আমার স্ত্রী বানিয়ে নিয়েছি।’’ (Photo Courtesy: @rashmika_mandanna/Istagram)