TRENDING:

Akshay Kumar: কলকাতায় অক্ষয়! ছাত্রীর সঙ্গে 'তেরি ওর' গানে নাচ, স্নেহের চুম্বন... চিৎকারে ফেটে পড়ল গ্যালারি

Last Updated:

Akshay Kumar: নীল রঙের পোশাক পড়া ছাত্রীর হাত ধরে নাচ, পাশে চলছে অক্ষয় অভিনীত বিখ্যাত গান 'তেরি ওর'। তারপরেই হাতে স্নেহের চুম্বন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অক্ষয় কুমারের (Akshay Kumar) আগামী ছবি 'রক্ষা বন্ধন'। এই ছবিতে দেখা যাবে ভূমি পেডনেকরকে (Bhumi Pednekar)। তারই প্রচারে সোমবার ঝটিকা সফরে ঘুরে গেলেন কলকাতা। সঙ্গে ছিলেন পর্দার তিন বোন এবং পরিচালক আনন্দ এল রাই। কলকাতায় এসে সাংবাদিক বৈঠকের পর শহরের এক নামকরা বেসরকারী স্কুলে কচিকাচাদের সঙ্গে সময় কাটান বলিউডের খিলাড়ি।
advertisement

ছবির বিষয় নিয়ে কথা বলতে গিয়ে পণ নেওয়া ও দেওয়ার রীতি, কলকাতায় কেরিয়ার, পুরনো বন্ধু আশিসের কথা... পুরনো দিনের নস্টালজিয়ায় ভাসলেন অভিনেতা। আরেক বিরল মুহুর্তের সাক্ষী হয়ে থাকল গোটা বাংলা। এক স্কুল স্টুডেন্ট ভক্তের সঙ্গে নাচ করলেন খিলাড়ি। নীল রঙের পোশাক পড়া ছাত্রীর হাত ধরে নাচ, পাশে চলছে অক্ষয় অভিনীত বিখ্যাত গান 'তেরি ওর'। তারপরেই হাতে স্নেহের চুম্বন। ছাত্রী আবেগে ভাসলেন, আনন্দে গলা শুকিয়ে যায় প্রায় তাঁর... স্টেজেই জল খেতে চাইলেন। খিলাড়ি পথ দেখান তাঁকে... তারপরে কলকাতার 'ছাত্রী' বোন এবং রাখী বন্ধনের অনস্ক্রিন তিন বোনের সঙ্গে সেলফি অক্ষয়ের। বিরল দৃশ্য দেখে চিৎকারে ফেটে পড়ল গ্যালারি। গোটা স্কুল সাক্ষী হয়ে রইল দিনটার।

advertisement

আরও পড়ুন:  'আমি পার্সেল নই'! শুধু নারীর জন্য আলাদা যত্ন কেন? লোকটিও সন্তান নিতে চলেছে: বিরক্ত আলিয়া

প্রসঙ্গত, রক্ষাবন্ধন ছবির জন্য নিজের ওজনও বাড়িয়ে তুলেছেন অভিনেতা। তা নিয়ে অক্ষয় খুবই খুশি এবং বলছেন, এর সম্পূর্ণ কৃতিত্ব মায়ের হাতের তৈরি হালুয়া। তবে স্বাভাবিক ভাবেই ওজন বাড়িয়েছেন অভিনেতা। অক্ষয় ওজন বাড়ানো নিয়ে বলেছেন, 'আমার চরিত্রের জন্য মাঝে মাঝে ওজন বাড়ানো ও কমানোর এই খেলাটা বেশ লাগে। স্বাস্থ্যকর ভাবেই আমি এটা করতে পারি। একদম স্বাভাবিক ভাবে ৫ কেজি ওজন বাড়িয়ে তুলেছি। এবং এর জন্য কী ভাগ্যবান আমি, মায়ের হাতের হালুয়া খেতে পারছি।'

advertisement

আরও পড়ুন: 'আমি কী ভুল করেছি'? নিজের সম্পর্কে নেতিবাচক প্রতিবেদনে বিরক্ত জ্যাকলিন ফার্নান্দেজ

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমে কোটেশ্বর রাজার রাজধানী কোটাসুর, ময়ূরাক্ষী নদীর তীরে অপেক্ষা করছে যে যে চমক
আরও দেখুন

গত বছর রাখির দিনই এই ছবির ঘোষণা করেছিলেন অক্ষয় কুমার। এই ছবি নিজের বোন অলকা ভাটিয়াকে উৎসর্গ করেছেন অভিনেতা।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Akshay Kumar: কলকাতায় অক্ষয়! ছাত্রীর সঙ্গে 'তেরি ওর' গানে নাচ, স্নেহের চুম্বন... চিৎকারে ফেটে পড়ল গ্যালারি
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল