TRENDING:

Oscar 2026: ফের অস্কারের মঞ্চে সেরা লিয়োনার্দো ডিক্যাপ্রিয়োর ছবি,সেরা অভিনেতা ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান, সেরা অভিনেত্রী জেসি বাকলি,বাকিরা কে কোথায়? দেখে নিন এক নজরে

Last Updated:
অস্কারের মঞ্চে লিয়োনার্দো ডিক্যাপ্রিয়োর 'টাইটানিক' সেরা ছবির খেতাব জিতেছিল, এবার তাঁর 'ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার'-ও জিতে নিল সেরা ছবির শিরোপা। ‘হ্যামনেট’ ছবির জন্য সেরা অভিনেত্রীর খেতাব জিতেছেন জেসি বাকলি
advertisement
1/7
ফের অস্কারের মঞ্চে সেরা লিয়োনার্দো ডিক্যাপ্রিয়োর ছবি,সেরা অভিনেতা ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান, সেরা অভিনেত্রী জেসি বাকলি,বাকিরা কে কোথায়?
৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এ উত্তেজনা তুঙ্গে ছিল দুটি ছবিকে ঘিরে... ‘সিনার্স’ এবং ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ বারের মনোনয়নে সবচেয়ে বেশি জায়গা পেয়েছিল এই দু’টি ছবিই। ১৬টি বিভাগে মনোনীত হয় রায়ান কুগলার পরিচালিত ‘সিনার্স’! ভেঙে দিয়েছিল ‘টাইটানিক’ ও ‘লা লা ল্যান্ড’-এর রেকর্ডও।
advertisement
2/7
সেরা ছবির শিরোপা জিতে নেয় 'ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার'। এর আগে লিওনার্দো ডি ক্যাপ্রিয়ো অভিনীত ‘টাইটানিক’ অস্কারে সেরা ছবির পুরস্কার পেয়েছিল। তিনি নিজেও ‘রেভেন্যান্ট’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন। আরও এক বার তাঁর অভিনীত ছবিই অস্কারের মঞ্চে সেরা। সেরা ছবির মনোনয়নের তালিকায় ছিল ‘সিনার্স’, ‘সেন্টিমেন্টাল ভ্যালু’, ‘দ্য সিক্রেট এজেন্ট’, , ‘মার্টি সুপ্রিম’, ‘হ্যামনেট’, ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’, ‘এফ১: দ্য মুভি’, ‘বুগোনিয়া’ এবং ‘ট্রেন ড্রিমস’-এর মতো ছবি।
advertisement
3/7
সেরা পরিচালকের শিরোপা জিতে নেন 'ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার'-এর জন্য পরিচালক পল থমাস অ্যান্ডারসন। এই ছবির জন্য সেরা সম্পাদনার পুরস্কার পেয়েছেন অ্যান্ডি জার্গেনসেন, সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড)-র শিরোপা পেয়েছেন পল থমাস আন্ডারসন, সেরা কাস্টিং-এর জন্য সম্মানিত ক্যাসান্ড্রা কুলুকুনডিস। রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি অ্যাকশন থ্রিলার 'ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার'। গল্পের কেন্দ্রে রয়েছে বব নামের এক প্রাক্তন বিপ্লবীর গল্প। বব-এর কন্যা উইলা অপহৃত হয়, গল্প নয়া মোড় নেয়, শুরু হয় রুদ্ধশ্বাস লড়াই।
advertisement
4/7
'সিনার্স' ছবির জন্য সেরা অভিনেতার শিরোপা পেলেন মাইকেল বি জর্ডান। ১৯৩২ সালের মিসিসিপির প্রেক্ষাপটে তৈরি একটি অলৌকিক হরর থ্রিলার ‘সিনার্স’। ছবিতে উঠে আসে তথাকথিত অলৌকিক বিদ্যা ব্যবহার করে ভ্যাম্পায়ারের বিরুদ্ধে লড়াইয়ের গল্প। রায়ান কুগলার পরিচালিত এই ছবি জিতে নিয়েছে সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার। পুরস্কৃত হন অটাম ডুরাল্ড আর্কাপ। সেরা চিত্রনাট্য (অরিজিনাল)-র জন্যও পুরস্কৃত হন তিনি। 'সিনার্স'-এ সেরা আবহসঙ্গীতের জন্য খেতাব জিতে নেন লাডউইগ গোরানাসন।
advertisement
5/7
‘হ্যামনেট’ ছবির জন্য সেরা অভিনেত্রীর খেতাব জিতেছেন জেসি বাকলি। ম্যাগি ও'ফারেল-এর জনপ্রিয় উপন্যাস ‘হ্যামনেট’-এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি। চিত্রনাট্যের কেন্দ্রে রয়েছেন উইলিয়াম শেক্সপিয়র ও তাঁর স্ত্রী অ্যাগনেস হ্যাথওয়ের মর্মস্পর্শী কাহিনি।
advertisement
6/7
সেরা অভিনেত্রী বিভাগের জন্য মনোনয়নে ছিলেন জেসি বাকলি (হ্যামনেট), এমা স্টোন (বুগোনিয়া), রেনাতে রাইনসভে (সেন্টিমেন্টাল ভ্যালু), কেট হাডসন (সং সাঙ ব্লু) এবং রোজ বাইর্ন (ইফ আই হ্যাড লেগস আইড কিক ইউ)।
advertisement
7/7
এ বছর অস্কারের মঞ্চে সেরা অভিনেতা বিভাগের মনোনীত হয়েছিলেন মাইকেল বি জর্ডান (সিনার্স), টিমোথি শ্যালামে (মার্টি সুপ্রিম), লিওনার্দো ডিক্যাপ্রিয়ো (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), ইথান হক (ব্লু মুন) এবং ভাগনার মউরা (দ্য সিক্রেট এজেন্ট)।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Oscar 2026: ফের অস্কারের মঞ্চে সেরা লিয়োনার্দো ডিক্যাপ্রিয়োর ছবি,সেরা অভিনেতা ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান, সেরা অভিনেত্রী জেসি বাকলি,বাকিরা কে কোথায়? দেখে নিন এক নজরে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল