TRENDING:

Oscar 2026: অস্কারে জয়জয়কার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’- এর, সেরা ছবির পাশাপাশি লিওনার্দোর ছবি জিতে নিল আরও ৫ খেতাব

Last Updated:

সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’! এই ছবি পেল সেরা পরিচালক, সেরা সম্পাদনা, সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড), সেরা কাস্টিং, সেরা পার্শ্ব অভিনেতার খেতাব

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লস অ্যাঞ্জেলেস: ৯৮ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এ সেরার মুকুট পড়ল ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’! জিতে নিল ছ’ছটা অস্কার! সেরা ছবির শিরোপা জিতে নেয় ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এর আগে লিওনার্দো ডি ক্যাপ্রিয়ো অভিনীত দুটি ছবি ‘টাইটানিক’ ও ‘দ্য ডিপার্টেড’ অস্কারে সেরা ছবির পুরস্কার পেয়েছিল।
One Battle After Another
One Battle After Another
advertisement

রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি অ্যাকশন থ্রিলার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। গল্পের কেন্দ্রে রয়েছে বব নামের এক প্রাক্তন বিপ্লবীর গল্প। বব-এর কন্যা উইলা অপহৃত হয়, গল্প নয়া মোড় নেয়, শুরু হয় রুদ্ধশ্বাস লড়াই। এই ছবির জন্য সেরা পরিচালকের শিরোপা জিতে নেন পরিচালক পল থমাস অ্যান্ডারসন। সেরা পার্শ্ব অভিনেতার খেতাব জেতেন শন পেন। এই ছবির জন্য সেরা সম্পাদনার পুরস্কার পেয়েছেন অ্যান্ডি জার্গেনসেন, সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড)-র শিরোপা পেয়েছেন পল থমাস আন্ডারসন, সেরা কাস্টিং-এর জন্য সম্মানিত ক্যাসান্ড্রা কুলুকুনডিস।

advertisement

৯৮ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এ দাপট ছিল ‘সিনার্স’-এরও। ১৯৩২ সালের মিসিসিপির প্রেক্ষাপটে তৈরি একটি অলৌকিক হরর থ্রিলার ‘সিনার্স’। ছবিতে উঠে আসে তথাকথিত অলৌকিক বিদ্যা ব্যবহার করে ভ্যাম্পায়ারের বিরুদ্ধে লড়াইয়ের গল্প। এই ছবির জন্য সেরা অভিনেতার শিরোপা পেলেন মাইকেল বি জর্ডান। রায়ান কুগলার পরিচালিত এই ছবি জিতে নিয়েছে সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার-ও। পুরস্কৃত হন অটাম ডুরাল্ড আর্কাপ। সেরা চিত্রনাট্য (অরিজিনাল)-র জন্য পুরস্কৃত হন তিনি। ‘সিনার্স’-এ সেরা আবহসঙ্গীতের জন্য খেতাব জিতে নেন লাডউইগ গোরানাসন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নামখানায় শুরু হল জাগ্রত কাঁকড়াবুড়ির পুজো, ১০ দিনের মেলায় ভক্তদের কাঁকড়াভোগ বিতরণ
আরও দেখুন

‘হ্যামনেট’ ছবির জন্য সেরা অভিনেত্রীর খেতাব জিতেছেন জেসি বাকলি। ম্যাগি ও’ফারেল-এর জনপ্রিয় উপন্যাস ‘হ্যামনেট’-এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি। চিত্রনাট্যের কেন্দ্রে রয়েছেন উইলিয়াম শেক্সপিয়র ও তাঁর স্ত্রী অ্যাগনেস হ্যাথওয়ের মর্মস্পর্শী কাহিনি।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Oscar 2026: অস্কারে জয়জয়কার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’- এর, সেরা ছবির পাশাপাশি লিওনার্দোর ছবি জিতে নিল আরও ৫ খেতাব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল