মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে আরও বলেন, দেশ পুরো ধ্বংস করে দিয়েছে। বিভাজনের রাজনীতি। কোথাও আইন শৃঙ্খলা নেই। একটা প্রতিশ্রুতি তিনি রক্ষা করতে পারেননি। সব পাবলিক সেক্টর ও পরিচিতদের হাতে তুলে দিয়েছে। যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এরা বাংলাকে তুলে দিতে চায়। উত্তরবঙ্গ ও বিহার নিয়ে আলাদা রাজ্য করতে চায়, ভোটের পরে ডিলিমিটেশন করবে হয়তো”।
advertisement
আরও পড়ুন: বিজেপি-র প্রার্থী তালিকায় নাম ঘোষণা হতেই স্বমহিমায় বসিরহাটে হাজির রেখা পাত্র
পাশাপাশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করে বলেন, “নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্র মন্ত্রী একমাত্র কাজ করে। দুই ভাই দাঙ্গা, রাজনৈতিক চক্রান্ত ,গণতান্ত্রিক চক্রান্ত ও স্বৈরাচারী মনোভাব নিয়ে কাজ করছে। বাংলা ওদের অনেক দিনের লক্ষ্য, বাংলার অস্মিতা থাক ওরা চায় না, বাংলার মেধা চায় না ওরা”।
আরও পড়ুন: রাজ্যের IAS, IPS-দের স্থানান্তর নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিল হাই কোর্ট
মমতা বলেন, ‘‘সব বাংলার অফিসার কে যদি নিয়ে চলে যায় তাহলে বাংলাকে দেখবে কে? এখানে ঘসিত প্রেসিডেন্সি রুল করে দিয়েছে। মোদিজীকে এই ভাবে ভোট করতে হচ্ছে। এত ভয় বাংলার মানুষকে? কিছু হলে এর পর দায়ী থাকবে বিজেপি সরকার। কারণ কমিশন ও বিজেপি এর বাইরে নয়। এরা তোতাপাখি৷ জোর পূর্বক রাষ্ট্র পতি শাসন জারি করেছে। অ্যাকশন তাই বলছে। জনগণ ওদের বিরুদ্ধে৷’’
