প্রচারের ইস্যু –
১) জোর করে ভোটাধিকার কাড়তে চেয়েছিল বিজেপি। রুখে দিয়েছে তৃণমূল কংগ্রেস।
২) মানুষের ভোটাধিকার রক্ষায় আদালতে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
৩) ১০০ দিনের কাজ থেকে আবাস টাকা দিল না কেন্দ্র। পাশে দাঁড়াল রাজ্য।
৪) প্রতি পরিবারেই রয়েছে রাজ্যের দেওয়া প্রকল্পের সুবিধা।
এই সব ইস্যু নিয়েই চলবে প্রচার:
advertisement
আরও পড়ুন: লাফিয়ে লাফিয়ে বাড়ছে অটো ভাড়া…! ৩, ৫, ১০ টাকা, কোন রুটে কত হল ভাড়া? দেখুন তালিকা
ভোট ঘোষণার সাথে সাথেই প্রার্থী তালিকা ঘোষণা করে দেবে তৃণমূল কংগ্রেস।
তারপরেই পুরোদস্তুর প্রচারে কোমর বেঁধে নামছে তৃণমূল।
এটি সব জেলাতেই করা হবে বলে দলীয় সূত্রে খবর।
জেলা ভিত্তিক মুখপাত্র থাকবে।
এছাড়াও রাজ্য স্তরের জন্য দল প্রায় ৪০ জন মুখপাত্রকে (শুধুমাত্র রাজ্য স্তর) শর্টলিস্ট করেছে, যারা সক্রিয়ভাবে কাজ করবেন।
কলকাতা এবং জেলাগুলির জন্য মুখপাত্রদের মধ্যে থাকবেন সাংসদ, মন্ত্রী, ছাত্র সংগঠনের নেতা, যুব সংগঠনের নেতা এবং আইটি সেলের প্রতিনিধিরা—এই সব স্তরের নেতাদের সমন্বয়ে মুখপাত্রদের দল গঠন করা হয়েছে।
তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরুপ চক্রবর্তী বলেন, “বিজেপির বাংলা কথা বলতে ভাড়া করা হয়। ওদের ভাড়া করা সৈন্য। আমাদের সবাই ভালবেসে দলের কাজ করে। আমাদের ৪০ জন আজ যা দেখছেন, ওদের তো অন্য রাজ্য থেকে লোক আসছে দেখছেন। আসলে ওদের লোক নেই। এটা প্রযুক্তির যুগ। আপনি সমাজ মাধ্যমকে বাইরে রাখতে পারবেন। সোশ্যাল মিডিয়া বিপ্লব। বিজেপির ফেক নিউজের পাল্টা প্রচারে আমাদের যথাযথ তথ্য তুলে ধরতে হবে। আমাদের ডেটা আর্কাইভ টিম কাজ করছে। বিজেপির মিথ্যা প্রচারের বিরুদ্ধে আমাদের যুক্তিপূর্ণ কথা তুলে ধরতে হবে। তার কাউন্টার আমরা করছি। সত্যি কথা তুলে ধরতে হবে।”
