প্রধানমন্ত্রী বলেন, ‘মহা জঙ্গলরাজ শেষ হবে৷ এই সভায় আসা বিজেপি কর্মীদের তৃণমূল গতকাল চোর বলে কটাক্ষ করেছে৷ আসল চোর কারা, বাংলার মানুষ ভাল ভাবে জানে৷ আজকেও এই বিশাল সভাকে আটকানোর জন্য নির্মম সরকার সব অস্ত্র বের করে ফেলেছে৷ আপনাদের আটকানোর জন্য ব্রিজ বন্ধ করে দিয়েছে, রাস্তা জ্যাম করে দিয়েছে, গাড়ি আটকে দিয়েছে৷ কিন্তু এত কিছু করেও আপনাদের আটকাতে পারেনি৷ মহাজঙ্গলরাজ চালাচ্ছিল যারা, তাদের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে৷ বাংলায় আবার আইনের শাসন হবে? তৃণমূলের কোনও আইনভঙ্গকারী ছাড়া হবে না৷ বেছে বেছে হিসেব নেওয়া হবে৷ নির্মম সরকার যত চেষ্টা করুক, পরিবর্তনের ঝড়কে আটকাতে পারবে না৷’
advertisement
প্রধানমন্ত্রী বলেন, বাংলায় ক্ষমতায় না থাকা সত্ত্বেও কেন্দ্রের এনডিএ সরকার বাংলার উন্নয়ন করতে চেষ্টার ত্রুটি রাখেনি৷ এ দিনও তিনি সরকারি অনুষ্ঠান থেকে বাংলার জন্য ১৮ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন বলেও জানান মোদি৷
রাজ্য সরকারকে নিশানা করে প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, তৃণমূল কাজ করে না, করতেও দেয় না৷ আয়ুষ্মান ভারত, জল জীবন মিশন সহ কেন্দ্রের একাধিক প্রকল্পের সুুবিধা রাজ্য সরকারের জন্যই বাংলার মানুষ পাচ্ছে না বলে অভিযোগ করেন মোদি৷
