TRENDING:

Narendra Modi: ‘কোটি কোটি বাঙালিকে শেষ করার চেষ্টা,’ বাঙালি হিন্দুদের সংখ্যালঘু করার অভিযোগ, ব্রিগেড থেকে জনবিন্যাস নিয়ে উদ্বেগপ্রকাশ মোদির

Last Updated:

পশ্চিমবঙ্গের অনুপ্রবেশ সমস্যা নিয়ে ফের সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সন্দেশখালি, আরজিকর, সাউথ ক্যালকাটা ল’কলেজের মতো ঘটনার উল্লেখ করে তুললেন নারী নিরাপত্তার প্রসঙ্গ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: একবার নয়৷ বহুবার এই অভিযোগ, এই আশঙ্কা শোনা গিয়েছে বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের মুখে৷ কখনও এই কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কখনও জেপি নাড্ডা, কখনও বা নরেন্দ্র মোদি৷ এদিন ব্রিগেডের ময়দান থেকে আরও একবার রাজ্যের জনবিন্যাস ‘পাল্টে’ যাওয়া নিয়ে উদ্বেগপ্রকাশ করলেন তিনি৷ আর আবারও নজর রাখলেন বাংলার ‘অনুপ্রবেশ’ সমস্যার দিকে৷
ব্রিগেডে নরেন্দ্র মোদি৷
ব্রিগেডে নরেন্দ্র মোদি৷
advertisement

এদিনের বক্তৃতায় আইনশৃঙ্খলা প্রশ্ন থেকে শুরু করে কর্ম সংস্থান, নারী নিরাপত্তা থেকে আদিবাসীদের পরিস্থিতি সব দিকই গুরুত্ব দিতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ সেখানেই তিনি বাংলার জনবিন্যাস নিয়ে আরও একবার উদ্বেগপ্রকাশ করেন এবং গোটা পরিস্থিতির পিছনে বাংলার বর্তমান শাসকদল তৃণমূলকে নিশানা করেন৷

আরও পড়ুন: ‘সবাইকে খুঁজে খুঁজে বার করা হবে…,’ ব্রিগেডের ময়দান থেকে হুঁশিয়ারি মোদির! দিলেন ‘জঙ্গলরাজ’ খতম করার গ্যারান্টি

advertisement

ব্রিগেডের ময়দান থেকে বাংলার অনুপ্রবেশ সমস্যা প্রসঙ্গে মোদি বলেন, ‘‘বিভাজন দেখা যাচ্ছে এরাজ্যে। অনুপ্রবেশকারীদের দৌরাত্ম্য বেড়েছে এরাজ্যে। আর এর জন্য সবচেয়ে বেশি ভুক্তভোগী বাংলার মা বোনেরা। ’’

মোদির অভিযোগ, ‘‘বাংলার জনবিন্যাসই বদলে গেছে৷ বাঙালি হিন্দুদের এখানে সংখ্যালঘু করে দেওয়া হচ্ছে৷ ওরা হিন্দুদের ভোটব্যাঙ্ক মনে করে না৷ তাই বাংলাকে অসুরক্ষিত বানিয়ে ফেলেছে৷ কোটি কোটি বাঙালিকে শেষ করার চেষ্টা করছে৷’’

advertisement

নরেন্দ্র মোদির অভিযোগ, বাংলার ‘বাইরে থেকে আসা’ এই সমস্ত মানুষদের জন্যেই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করছে বর্তমান সরকার৷ মোদি বলেন, ‘‘বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় এলে মহিলারা সুরক্ষিত থাকবে। এটা মোদির গ্যারান্টি। তৃণমূলের গুন্ডারাজ থাকবে না। কেউ বাঁচাতে পারবে না। আপনাদের ভয় দেখাচ্ছে। এরা সন্ত্রাসবাদীদের সমর্থন দেয়। এরা অনুপ্রবেশকারীদের আশ্রয় দেয়। আজ মায়েরা কাঁদছে। বাঙালিরা বাংলা ছাড়তে বাধ্য হচ্ছে। আজ বাংলার রুটি, বেটি, মাটি বিপন্ন। অনুপ্রবেশকারীরা বাংলার জমি দখল করছে। জনবিন্যাস পালটে গিয়েছে। বাঙালি হিন্দুদের সংখ্যালঘু করার চেষ্টা হচ্ছে। তৃণমূল করছে। ভোটব্যাঙ্কের জন্য করছে। তাই এসআইআরের বিরোধিতা করছে।’’

advertisement

আরও পড়ুন :মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা, মোদির সভার আগে বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক!

মোদির হুঁশিয়ারি, ‘‘এখানে খোলাখুলি ধমক দেওয়া হচ্ছে যে একটি বিশেষ সম্প্রদায় আপনাদের খতম করে দেবে। সংবিধানের কুরশিতে বসে এমন কথা আপনার মুখে শোভা পায় না। ধমকানোই তৃণমূলের রাজনীতি। বাংলায় ভয়ের মহল বানিয়ে রাখা হচ্ছে, দুনিয়ার তা দেখা প্রয়োজন।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অল্প বৃষ্টিতে জাবরাভিটা আন্ডারপাস এখন 'নদী', রাস্তা পেরোতে গিয়ে হাবুডুবু খাচ্ছে মানুষ
আরও দেখুন

নারী নিরাপত্তার প্রসঙ্গ তুলে মোদি বলেন, ‘‘বাংলা দেশভাগ দেখেছে। অনুপ্রবেশকারীদের অত্যাচার দেখেছে। বাংলায় বামেদের সময় হত্যা অত্যাচার বেড়েছিল। তাই বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে এনেছিল ভরসা করে। কিন্তু তৃণমূল কংগ্রেস বামেদের গুণ্ডা মাফিয়াদের নিজেদের দলে নিল। আজ বাংলায় অপরাধীদের খোলা হাত দিয়ে দেওয়া হয়েছে। বাংলায় কোনও মেয়ে নিরাপত্তা নয়। বাংলার কোনও জায়গা সুরক্ষিত নয়। কলেজে ধর্ষণ হচ্ছে। আদিবাসী মহিলাদের ধর্ষণ। অপরাধীরা হয় তৃণমূল নেতা নয় তাদের আশ্রিত। মানুষ আর জি কর ভোলেনি। সন্দেশখালি ভোলেনি।’’

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Narendra Modi: ‘কোটি কোটি বাঙালিকে শেষ করার চেষ্টা,’ বাঙালি হিন্দুদের সংখ্যালঘু করার অভিযোগ, ব্রিগেড থেকে জনবিন্যাস নিয়ে উদ্বেগপ্রকাশ মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল