TRENDING:

West Bengal Police: ভবানীপুর, নন্দীগ্রাম-সহ ১৭৩ থানার ওসি বদল! ভোটের আগে পুলিশে বিরাট রদবদল করল কমিশন

Last Updated:

West Bengal Police: এবার পুলিশে বিরাট রদবদল করল নির্বাচন কমিশন। রাজ্যের বহু থানার ওসি, আইসি, সাব ইন্সপেক্টরদের বদল করা হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্য এবং কলকাতা পুলিশের ১৭৩ জন ওসিকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এবার থানায় রদবদল করল নির্বাচন কমিশন। রাজ্যের বহু থানার ওসি, আইসি, সাব ইন্সপেক্টরদের বদল করা হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে রাজ্য পুলিশের ১৪২ জন ওসিকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ১১ জন DIC-কে বদলের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
পুলিশে ব্যাপক রদবদল
পুলিশে ব্যাপক রদবদল
advertisement

রাজ্য পুলিশের ১৪২টি থানার ওসি ছাড়াও কলকাতা পুলিশের ৩১ জন ওসিকে বদল করেছে নির্বাচন কমিশন। কলকাতা পুলিশের অধীনে ভবানীপুর, কালীঘাট, ভাঙরের মতো থানার ওসিদের বদলি করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: বিধানসভা ভোটে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন তৃণমূল ত্যাগী মৌসম বেনজির নূর! টিকিট পেলেন একাধিক হেভিওয়েট নেতা

advertisement

এর আগে রবিবারই একসঙ্গে ৮৩ বিডিওকে বদলি করেছিল কমিশন। নন্দীগ্রাম ১ ও ২-এর দুই বিডিওকেও বদলি করা হয়। সূত্রের খবর, ৮৪ জন বিডিওকে বদলির জন্য নাম চাওয়া হয়েছিল। এর মধ্যে ৮৩ জন বিডিও-কে আগেই বদলি করে দেওয়া হয়। নন্দীগ্রামে ২ জন বিডিও-কে বদলি করা হয়েছে।

সবথেকে বেশি বিডিও বদলি করা হয়েছে পূর্ব মেদিনীপুরে, বদলি হয়েছেন ১৪ জন বিডিও! নন্দীগ্রাম ১ ও ২-এর দুই বিডিওকেও বদলি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় ১১ জন বিডিও-র বদলি। উত্তর ২৪ পরগনায় ৭ জন বিডিওকে বদলি করেছে কমিশন।

advertisement

আরও পড়ুন: দু’ঘণ্টার মধ্যে কলকাতার পাশের জেলা-সহ দুই জেলায় ধেয়ে আসছে ঝড়বৃষ্টি! ৫০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

সেরা ভিডিও

আরও দেখুন
সস্ত্রীক চা চক্রে দিলীপ ঘোষ, আক্রমণ শানালেন রাজ্য সরকারের প্রতি
আরও দেখুন

পাশাপাশি, কোচবিহারে ৩ জন বিডিও, জলপাইগুড়িতে ৪ জন বিডিও, উত্তর দিনাজপুরে ১ জন বিডিও, দক্ষিণ দিনাজপুরে ১ জন বিডিও, মালদহে ৬ বিডিও, মুর্শিদাবাদে ৪ জন বিডিও, মালদহে ৫জন বিডিও, হাওড়ায় ১ জন বিডিও, হুগলিতে ৫ জন বিডিও, পুরুলিয়ায় ৩ জন বিডিও, বীরভূমে ৬ জন বিডিও, বাঁকুড়ায় ৪ জন বিডিও, পূর্ব বর্ধমান ৭ জন বিডিও ও পশ্চিম বর্ধমানে ১ জন বিডিও বদলি করেছে কমিশন।

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
West Bengal Police: ভবানীপুর, নন্দীগ্রাম-সহ ১৭৩ থানার ওসি বদল! ভোটের আগে পুলিশে বিরাট রদবদল করল কমিশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল