TRENDING:

Suvendu Adhikari: ভবানীপুরে শুভেন্দুর জনসংযোগ যাত্রায় প্রবল উত্তেজনা! স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত এলাকা

Last Updated:

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ৭৪ ও ৮২ নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ ও প্রচারে নামেন শুভেন্দু অধিকারী। সেই সময়ই এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয় বলে জানা গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আগামীকাল নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী আর ঠিক তার আগেরদিন ভবানীপুরে জনসংযোগ যাত্রায় উত্তেজনা ছড়াল।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
advertisement

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ৭৪ এবং ৮২ নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষদের সঙ্গে জনসংযোগ এবং প্রচার শুরু করেন শুভেন্দু অধিকারী। সেই সময়েই উত্তেজনার সৃষ্টি হয় বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ওই সময় ভিড়ের মধ্যে থেকে ৭৪ নম্বর ওয়ার্ডে জয় বাংলা স্লোগান করেন কিছু মানুষ। পাল্টা জয় শ্রী রাম শোনা যায়। এই স্লোগান পাল্টা স্লোগানে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। সামনে মহিলারা জমায়েত করে রাস্তা আটকে দেন বলে অভিযোগ জানানো হয় বিজেপির পক্ষ থেকে। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয় বিজেপির মিছিল থেকে ‘চোর বাংলাদেশি’ স্লোগান করা হয়েছে।

advertisement

প্রসঙ্গত, বাংলা জুড়ে বেজে গিয়েছে ভোটের দামামা। ভবানীপুরে বৈঠক করে প্রচার শুরু করেছেন শুভেন্দু অধিকারী। এবার নন্দীগ্রামে মার্জিন বাড়িয়ে ভবানীপুর জেতার হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা। তিনি বলেন, ‘আমি শৃঙ্খলাপরায়ণ দলের কর্মী। দল যে দায়িত্ব দিয়েছেন, সেটার মর্যাদা রক্ষার চেষ্টা করবো। নন্দীগ্রামে মার্জিন বাড়িয়ে জিতবো।’

সেরা ভিডিও

আরও দেখুন
সস্ত্রীক চা চক্রে দিলীপ ঘোষ, আক্রমণ শানালেন রাজ্য সরকারের প্রতি
আরও দেখুন

২০২১ সালে জয়ী হন শুভেন্দু অধিকারী। ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন তিনি। দলের সিম্বল নিতে এদিন সল্টলেক অফিসে আসেন তিনি। দলের তরফ থেকে নন্দীগ্রাম এবং ভবানীপুর কেন্দ্রের জন্য সিম্বল ও ফ্রম বি আজ তুলে দিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শুভেন্দু বলেন, কাল নন্দীগ্রাম মনোনয়ন দাখিল করব৷ আমি আদালতে গেছিলাম আমার বিরুদ্ধে কত মামলা আছে জানার জন্য। ৩২ টি মামলা আছে আমার উপর গত পাঁচ বছরে। আগামিকাল এপিডেভিডে সবটা জানা যাবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: ভবানীপুরে শুভেন্দুর জনসংযোগ যাত্রায় প্রবল উত্তেজনা! স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত এলাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল