TRENDING:

Rahul Banerjee Passed Away: প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা

Last Updated:

তালসারিতে শট দিতে গিয়ে জলে তলিয়ে যান অভিনেতা রাহুল। ঘণ্টাখানেক নিখোঁজ থাকার পর তাঁকে উদ্ধার করেন টেকনিশিয়ানরা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন

advertisement
রুমেলা চক্রবর্তী, কলকাতা: প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়! সূত্রের খবর, তালসারিতে শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় প্রয়াত
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় প্রয়াত
advertisement

জানা যায় ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের জন্য দিঘার তালসারি সৈকতে গিয়েছিল সিরিয়ালের কলাকুশলীরা। ছিলেন অভিনেতা নীল, মধুমিতা চক্রবর্তী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, সাহানা-সহ গোটা টিম। সূত্রের খবর, রবিবার সিরিয়ালের শ্যুটিং চলছিল সকাল থেকেই। রাহুলের শেডিউল ছিল পরের দিকে। তত ক্ষণে বাকি অভিনেতারা শ্যুটিং সেরে তালসারি ছেড়ে চলে গিয়েছেন। রাহুলের নৌকা-বিহারের শট ছিল। নৌকায় ছিলেন অভিনেতা। সঙ্গে ছিলেন টেকনিশিয়ানরা। সূত্রের মতে, নৌকা থেকে জলে পড়ে তলিয়ে যান রাহুল। ঘণ্টাখানেক খোঁজার পর টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করেন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় দিঘা জেনারেল হাসপাতালে। সেখানকার চিকিৎসকেরাই অভিনেতাকে মৃত ঘোষণা করেন।

advertisement

ধারাবাহিকে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ধারাবাহিকের সকলে তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন। তিনটেয় প্যাক আপ হয়ে গেলে তিনি বেরিয়ে যান। কিছু ক্ষণ পর জানতে পারেন, জলে ডুবে গিয়েছে রাহুল। আধ ঘণ্টা পর খবর পান রাহুলের মৃত্যু হয়েছে। ভাস্করের দাবি, কোনও ইনটক্সিকেশনের  ঘটনা ঘটেনি।

দিঘা হাসপাতালেই ময়নাতদন্ত হওয়ার কথা। স্ত্রী প্রিয়াঙ্কা কলকাতাতেই ছেলে সহজকে নিয়ে আছেন। এই মর্মান্তিক খবরে শোকের ছায়া টলিউড-সহ গোটা বাংলায়। উল্লেখ্য, ‘চিরদিনই তুমি যে আমার’ ছবি থেকে বড়পর্দায় সফর শুরু করেছিলেন রাহুল। জুটি বেঁধেছিলেন প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে। পরে তাঁর সঙ্গেই প্রেম ও বিয়ে। তাঁদের এক পুত্রসন্তানও রয়েছে। ২০২৫ সালের ছবি ‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’-এও অভিনয় করেছিলেন তিনি। বর্তমানে তিনি ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে অভিনয় করছিলেন। কিছু দিন আগে ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাঁকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সস্ত্রীক চা চক্রে দিলীপ ঘোষ, আক্রমণ শানালেন রাজ্য সরকারের প্রতি
আরও দেখুন

রুমেলা চক্রবর্তী, কলকাতা

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul Banerjee Passed Away: প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল