২৯৪ টি আসনের মধ্যে ২৮৬ আসনে লড়বে, আগেই জানিয়ে দিয়েছিল কংগ্রেস৷ এই আসনগুলিতে প্রার্থী তালিকা সম্পন্ন করেছে দল। শনিবার এআইসিসি পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর ঘোষণা করেন, ৮ আসন বাদে বাংলার সব আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে।
কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। যদিও বাকি ৮ আসনে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে দলের তিনি জানান। কংগ্রেসের প্রার্থী তালিকায় অধীর চৌধুরীর নাম থাকতে পারে বলেও মনে করছে রাজনৈতিক মহল। অধীর নিজেও বহরমপুর থেকে ভোটে লড়ার কথা বলেছেন। যদিও এবিষয়ে সরাসরি কিছু জানাননি গুলাম আহমেদ। তবে তিনি জানান, রাজ্যের যত হেভিওয়েট নেতা আছেন, সবাই ভোটে লড়বেন। ফলে অধীর, মৌসম ফের লড়তে পারেন, এ সম্ভাবনা আগেই ছিল৷
advertisement
প্রসঙ্গত, গত কয়েকটি বিধানসভা আসনে বাম কংগ্রেস একসঙ্গে জোট করে লড়েছে। তবে এবার প্রায় ২০ বছর পর ২৯৪ আসনে একাই লড়তে চলেছে কংগ্রেস। প্রসঙ্গত, কংগ্রেস একাই ভোটে লড়ার কথা ঘোষণা করার পরেই দলের কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছিল। ইতিমিধ্যেই দলের তরফে কর্মীদের দেওয়াল দখল ও নির্বাচনী প্রচারের কর্মসূচীতে অংশ নিতেও বলা হয়েছে।
