TRENDING:

BJP Candidate List: বর্তমান বিধায়ক, পুরনো নেতাদের অগ্রাধিকার! মোদির বাসভবনে চূড়ান্ত ১৫০ প্রার্থীর নাম, টিকিট পাচ্ছেন দিলীপ?

Last Updated:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে বৈঠকের আগে বাংলার প্রার্থী তালিকা নিয়ে প্রাক্তন সভাপতি জে পি নাড্ডার বাড়িতেও একদফা বৈঠক হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রধানমন্ত্রীর বাসভবনে বসেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জন্য অন্তত ১৫০টি আসনের প্রার্থী চূড়ান্ত করে ফেলল বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ সূত্রের খবর, বিজেপি-র এবারের প্রার্থী তালিকায় প্রত্যাশিত ভাবেই বর্তমান বিধায়কদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে৷ পাশাপাশি, দলের আদি কর্মী এবং সাংগঠনিক অভিজ্ঞতা রয়েছে, টিকিট দেওয়ার ক্ষেত্রে এরকম নেতা কর্মীদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে৷
প্রধানমন্ত্রীর বাসভবনে বিজেপি-র প্রার্থী তালিকা নিয়ে বৈঠক৷
প্রধানমন্ত্রীর বাসভবনে বিজেপি-র প্রার্থী তালিকা নিয়ে বৈঠক৷
advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও এ দিনের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন৷ এ ছাড়াও কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিপ্লব দেব, সুনীল বনশল, সতীশ ধন্দ, অমতি মালব্যরাও বৈঠকে উপস্থিত ছিলেন৷

সূত্রের খবর, রাজ্যের ২৯৪টির মধ্যে ১৫০-র বেশি আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত হয়ে গিয়েছে বৃহস্পতিবারের বৈঠকে। বর্তমান বিধায়কদের সিংহভাগই আবার টিকিট পাচ্ছেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই অন্তত ১৫০ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়া হতে পারে।

advertisement

জয়ের সম্ভাবনা বিচার করে রাজ্যের বিধানসভা আসনগুলিকে এ,বি এবং সি- এই তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। জয়ের সম্ভাবনা সবথেকে বেশি, সেই আসনগুলিকে রাখা হয়েছে৷ এ ক্যাটেগরিতে৷ এই আসনগুলিতে ষোল আনা খাঁটি বিজেপি নেতা, কর্মী ছাড়া কাউকে টিকিট দেওয়া হবে না। সি ক্যাটেগরি মানে যেখানে জয়ের আশা বিশেষ নেই, তবু লড়াই জারি থাকবে।

advertisement

প্রধানমন্ত্রীর বাস ভবনের বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, প্রার্থী তালিকায় পুরনো জয়ী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। সঙ্গে আদি কর্মীদের গুরুত্ব দেওয়া হচ্ছে। আগে কখনও বিধানসভা বা লোকসভার ভোটে লড়েননি, এমন কিছু নতুন মুখও টিকিট পাচ্ছেন। তবে তাঁরা সকলেই সংগঠনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ।

সেরা ভিডিও

আরও দেখুন
গান গাইতে গাইতেই ছানা বিক্রি...! আয় বাড়ল Double,‌ ক্রেতাদের মন জয় করতে অভিনব কৌশল
আরও দেখুন

সূত্রের খবর, অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণ থেকে দিলীপ ঘোষকে খড়গপুর সদর থেকে প্রার্থী করা হচ্ছে। ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাকে প্রার্থী করা যেতে পারে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাছে বিজেপি সভাপতি নীতিন নবীন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তা জানতে চান বূলেও সূত্রের দাবি৷

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
BJP Candidate List: বর্তমান বিধায়ক, পুরনো নেতাদের অগ্রাধিকার! মোদির বাসভবনে চূড়ান্ত ১৫০ প্রার্থীর নাম, টিকিট পাচ্ছেন দিলীপ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল