কমিশনের হিসাব অনুযায়ী, পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ১৭ কোটি ৪০ লক্ষ ভোটার রয়েছেন। সব মিলিয়ে ৮২৪টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট হবে। ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। গণনা হবে ৪ মে। প্রথম দফায় ভোট হবে ১৫২টি আসনে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ১৪২টি আসনে। পশ্চিমবঙ্গে গত বিধানসভা ভোট আট দফায় ভোট হয়েছিল।
advertisement
কমিশনের হিসাব অনুযায়ী, পশ্চিমবঙ্গে আপাতত ৬ কোটি ৪৪ লক্ষ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩ কোটি ২৮ লক্ষ। মহিলা ভোটার রয়েছেন ৩ কোটি ১৬ লক্ষ। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১,১৫২ জন।
আরও পড়ুন:কেরলে ভোট ৯ এপ্রিল, সিপিআইএমের প্রত্যাবর্তন নাকি পরিবর্তনে ফিরছে কংগ্রেস? ভোটের ফল ৪ মে
তামিলনাড়ুতে ভোট হবে এক দফাতেই। ২৩ এপ্রিল ভোট, গণনা ৪ মে। পুদুচেরিতেও এক দফায় ভোট। ভোটগ্রহণ হবে ৯ এপ্রিল। গণনা হবে ৪ মে। কেরলে ভোট ৯ এপ্রিল, গণনা হবে ৪ মে।গুজরাত, গোয়া, ত্রিপুরা, নাগাল্যান্ডের একটি করে আসনে এবং কর্নাটক ও মহারাষ্ট্রের দু’টি করে আসনে উপনির্বাচন রয়েছে। ওই আটটি আসনের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন। গোয়া, কর্নাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় উপনির্বাচন হবে ৯ এপ্রিল। গুজরাত এবং মহারাষ্ট্রে উপনির্বাচন হবে ২৩ এপ্রিল। আট আসনেরই ভোটগণনা হবে ৪ মে।
