TRENDING:

ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার

Last Updated:
ওল্ড চায়না বাজারের ব্যবসায়ীদের এখন ব্যস্তাতার মধ্যে দিন কাটছে ৷ কারণ, রাজ্যের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের বিভিন্ন প্রান্তের সাধারণ দলীয় কর্মীরা এখনও এই বাজারের উপরই সবচেয়ে বেশি ভরসা করেন ৷ সমস্ত রাজনৈতিক দলের পতাকা, ব্যানার, পোস্টার, প্রতীক দেওয়া টুপি, শাড়ি পাওয়া যায় বড়বাজারের এই ওল্ড চায়না বাজার স্ট্রিটে ৷
advertisement
1/5
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
নির্বাচন কমিশনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে-সঙ্গেই রাজ্যের সব জেলার পাশাপাশি কলকাতার রাজনৈতিক আবহাওয়াও উত্তপ্ত হয়ে উঠেছে ৷ আর এই ভোটের উত্তাপ সবচেয়ে বেশি টের পাওয়া যাচ্ছে কলকাতার বড়বাজার সংলগ্ন ওল্ড চায়না বাজার স্ট্রিটে ৷ যে সমস্ত আসনে হাড্ডাহাড্ডি লড়াই, সেগুলো ঘিরেই চলছে টাকা লাগানোর খেলা। প্রতিদিন নিত্যনতুন বাজি ধরার ট্রেন্ড আসছে ভোটকে কেন্দ্র করে। তবে রাজ্যে যে পুনরায় তৃণমূলই ফিরছে তা একপ্রকার নিশ্চিত প্রত্যেকেই। কলকাতার বড়বাজারের সোনাপট্টি। ভোট এলে এখানেই ভিড় বাড়তে থাকে। তবে সোনা কেনার জন্য নয়!
advertisement
2/5
আপাতত ওল্ড চায়না বাজার স্ট্রিটের ব্যবসায়ীরা নিজেদের গুদাম ভরিয়ে রাখছেন ৷ গণতন্ত্রের এই মহোৎসবে মেতে ওঠা রাজনৈতিক দলগুলির কর্মীদের চাহিদা মেটাতে দিনরাত এক করে প্রস্তুতি নিচ্ছেন ৷
advertisement
3/5
সব মিলিয়ে বিধানসভা ভোটের বাদ্যি বাজতেই কলকাতার এই ঐতিহ্যবাহী পতাকা বাজার ফের একবার তার চেনা ছন্দে ফিরতে শুরু করেছে ৷
advertisement
4/5
সমস্ত রাজনৈতিক দলের পতাকা, ব্যানার, পোস্টার, প্রতীক দেওয়া টুপি, শাড়ি পাওয়া যায় বড়বাজারের এই ওল্ড চায়না বাজার স্ট্রিটে ৷ শাসকদল তৃণমূল থেকে শুরু করে বিরোধী দল বিজেপি, এমনকি বাম ও কংগ্রেসের কাছেও অন্যতম প্রধান ভরসাস্থল ৷
advertisement
5/5
এছাড়া রয়েছে বিভিন্ন মাপের টি-শার্ট, মাথায় পরার জন্য কাপড় ও কাগজের রকমারি টুপি, রিস্ট ব্যান্ড, ব্যাজ, উত্তরীয় ও চাবির রিং ৷ আসন্ন গ্রীষ্মের দাবদাহের কথা মাথায় রেখে রাজনৈতিক দলের প্রতীক দেওয়া ছাতার চাহিদাও এবার তুঙ্গে বলে তিনি জানান ৷ সিপিআইএম, কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল ও বিজেপি, সবার প্রচার সামগ্রীই এখানে প্রচুর পরিমাণে সাজানো রয়েছে ৷
বাংলা খবর/ছবি/কলকাতা/
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল