এ দিন সংসদ সভাপতি পার্থ কর্মকার জানান, এই নিয়মের ফলে পড়ুয়ারা সুযোগ পাবে। যদি তাঁরা সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে চান, তাঁদের কাছে বিকল্প থাকবে। যদি তাঁরা এই পদ্ধতিতে পরীক্ষা দিতে ইচ্ছুক হয় তা হলে সংসদের পোর্টালে ‘অপশন ফর্ম’ পূরণ করতে হবে।
আরও পড়ুন: তৃতীয়বারের মতো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তৃণমূলের সাক্ষাৎ-অনুরোধ প্রত্যাখ্যান, কারণ কী?
advertisement
এই প্রসঙ্গে সংসদ সভাপতি বলেন, ”পড়ুয়াদের সুবিধার্থেই এই ব্যবস্থা। যাতে আগামী দিনে তাদের পক্ষে পড়াশোনা আরও সহজ হয়।” ১ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত এই ফর্ম পূরণ করা যাবে বলে জানিয়েছেন সংসদ সভাপতি। সে ক্ষেত্রে স্কুলের লগ-ইন ব্যবহার করতে হবে। সংসদের অনুমোদনের পরেই ওই পড়ুয়া নতুন সেমিস্টার পদ্ধতির দ্বাদশ শ্রেণিতে যোগ্য হিসেবে বিবেচিত হবে বলে উল্লেখ করা হয়েছে। তবে যাঁরা পুরনো পাঠ্যক্রমে এবং পদ্ধতিতেই পরীক্ষা দিতে চান, তাঁদের এই ফর্ম পূরণ করতে হবে না।
আরও পড়ুন: ট্রেনের টিকিট বাতিলের নিয়মে বড়সড় বদল, কনফার্ম টিকিট বাতিল করলে এখন…! যাত্রীরা জানুন
তবে নির্বাচিত বিষয় নিয়ে কিছু জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন হতেই পারে একাদশ শ্রেণিতে কোনও পড়ুয়া যে যে বিষয় নিয়ে পড়েছিল, নতুন সেমিস্টার পদ্ধতিতে সে বিষয়ে খানিক বদল হয়েছে। যেমন কেউ যদি ডেটা সায়েন্স নিয়ে পড়ে থাকে, তাঁকে সেই বিষয়ের পরিবর্তে দ্বাদশে অর্থাৎ তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে বেছে নিতে হবে এআই অ্যান্ড ডেটা সায়েন্স।
