TRENDING:

WBCS Examination Preparation: বিনামূল্যে WBCS পরীক্ষার প্রস্তুতির সুযোগ! মেধাবী পড়ুয়াদের জন্য বিশেষ উদ্যোগ জলপাইগুড়ির BDO-র

Last Updated:

WBCS Examination Preparation: এ বার তাদের জন্যই এই বিশেষ উদ্যোগ জলপাইগুড়ি সদর বিডিও-র তরফে। শুরু হল জলপাইগুড়ির বিভিন্ন এলাকার‌ প্রতিভাবান ছাত্রছাত্রীদের‌ বিনামূল্যে ডব্লিউবিসিএস‌ প্রশিক্ষণের ব্যবস্থা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুরজিৎ দে, জলপাইগুড়ি:  মেধাবী ছাত্র-ছাত্রীদের প্রসাশনিক আধিকারিক স্তরে প্রতিষ্ঠিত করতে বিশেষ উদ্যোগ নিলেন জলপাইগুড়ি শহরের বিডিও। আমলা স্তরের পরীক্ষায় অনেক সময়েই দেখা যায় অর্থাভাবে কিংবা সঠিক পথনির্দেশিকার অভাবে অনেক মেধাবীর পক্ষেই যোগ্যতা থাকা সত্ত্বেও লক্ষ্যে পৌঁছনো সম্ভব হয় না। পিছিয়ে পড়তে হয় সিংহাসনে বসার লড়াইয়ে। এ বার তাদের জন্যই এই বিশেষ উদ্যোগ জলপাইগুড়ি সদর বিডিও-র তরফে। শুরু হল জলপাইগুড়ির বিভিন্ন এলাকার‌ প্রতিভাবান ছাত্রছাত্রীদের‌ বিনামূল্যে ডব্লিউবিসিএস‌ প্রশিক্ষণের ব্যবস্থা।
advertisement

জেলা প্রশাসনিক আধিকারিকদের সহযোগিতা নিয়ে অসাধারণ এই‌ কর্মকাণ্ডের‌ আয়োজন করেছেন জলপাইগুড়ি সদর বিডিও‌ মিহির কর্মকার‌। সম্প্রতি জলপাইগুড়ি জেলার আগ্রহী ছাত্রছাত্রীদের স্ক্রিনিং‌ টেস্ট নেওয়া হয়েছিল ডব্লিউবিসিএস‌-এর সিলেবাস অনুযায়ী। সেই টেস্ট থেকে পঞ্চাশ‌ জন প্রতিভাবান ছাত্রছাত্রীদের বেছে নিয়ে ডব্লিউবিসিএস‌ কোচিং দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ছুটির দিনগুলোতে সম্পূর্ণ বিনামূল্যে কোচিং দেওয়া হবে তাঁদের।

advertisement

আরও পড়ুন : এক সঙ্গীতে মন ভরে না! এই ৫ রাশির জাতক জাতিকারা সহজেই জড়ান পরকীয়ায়, আপনার সঙ্গী নেই তো এই রাশিগুলিতে? দেখে নিন

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

বিষয়টি নিয়ে বাইরের‌ যে‌ সব প্রশাসনিক আধিকারিকরা উদ্যোগী‌ রয়েছেন যে তাঁরাও অনলাইনের‌ মাধ্যমে কোচিং দেবেন। এছাড়াও প্রাক্তন আইএএস অফিসার গৌতম ঘোষ, জলপাইগুড়ি সদর‌ মহকুমা শাসক তমোজিৎ‌ চক্রবর্তী ও বিডিও মিহির কর্মকার প্রশিক্ষণ দেবেন ছাত্রছাত্রীদের । পাশাপাশি জেলা শাসক-সহ জেলার অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও ছাত্রছাত্রীদের সাফল্যের চূড়ায় পৌঁছনোর লড়াইয়ে সাহায্যের হাত এগিয়ে দেবেন। বিডিও সাহেবের এ হেন বিশেষ উদ্যোগে খুশি ছাত্রছাত্রীরা।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
WBCS Examination Preparation: বিনামূল্যে WBCS পরীক্ষার প্রস্তুতির সুযোগ! মেধাবী পড়ুয়াদের জন্য বিশেষ উদ্যোগ জলপাইগুড়ির BDO-র
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল