TRENDING:

Jadavpur University: যাদবপুরের পড়ুয়ারা সাবধান! শিক্ষক নিগ্রহের পরই কড়া নির্দেশিকা জারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের! কী কী নিয়ম এবার মানতেই হবে?

Last Updated:

Jadavpur University: শিক্ষক নিগ্রহের ঘটনার পরেই নতুন করে কড়া নির্দেশিকা জারি করল যাদবপুর বিশ্ববিদ্যালয়৷ নয়া নির্দেশিকা অনুযায়ী, বাধ্যতামূলকভাবে মানতে হবে এই সমস্ত নিয়ম৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দু’দলের ছাত্র সংঘর্ষ এবং শিক্ষক নিগ্রহের ঘটনার পরেই এবার কড়া নির্দেশিকা জারি করল যাদবপুর বিশ্ববিদ্যালয়৷ নতুন করে কড়া নির্দেশিকা জারি করল বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ৷
যাদবপুরের পড়ুয়ারা সাবধান! শিক্ষক নিগ্রহের পরই কড়া নির্দেশিকা জারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের! কী কী নিয়ম এবার মানতেই হবে?
যাদবপুরের পড়ুয়ারা সাবধান! শিক্ষক নিগ্রহের পরই কড়া নির্দেশিকা জারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের! কী কী নিয়ম এবার মানতেই হবে?
advertisement

যাদবপুর বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের তরফ থেকে জারি করা নির্দেশিকা অনুযায়ী, সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত ক্যাম্পাসে ঢুকতে বাধ্যতামূলক করা হল বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ড। রাত ৮টার পর অনুমতি ছাড়া ক্যাম্পাসে থাকলে ট্রেসপাসিং হিসেবে গণ্য করা হবে। নেশা দ্রব্য সেবন, বেআইনি কার্যকলাপ ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে অসদাচরণে কড়া শাস্তির হুঁশিয়ারি।

আরও পড়ুন: ক্ষমতা পেয়েই বাংলাদেশের সেনাবাহিনীতে বড় পরিবর্তন তারেকের! ভারতই যে ‘বন্ধু’, বুঝিয়ে দিলেন এক পদক্ষেপেই! কী ঘটল জানেন?

advertisement

বিশ্ববিদ্যালয়ে প্রবেশে গাড়ির ক্ষেত্রে বাধ্যতামূলক JU পার্কিং স্টিকার। নিরাপত্তা রক্ষীদের সিদ্ধান্তই চূড়ান্ত—অভিযোগ জানাতে হবে রেজিস্ট্রারের কাছে লিখিতভাবে। নির্দেশিকায় এমনই জানান হয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের পক্ষ থেকে৷

প্রসঙ্গত, ক্যাম্পাসে ছাত্রগোষ্ঠীর সংঘর্ষ ও শিক্ষকদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করে প্রতিক্রিয়া জানিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়৷ সোমবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জারি করা এক প্রেস বিবৃতিতে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য ঘটনাটিকে “নিন্দনীয়, অগ্রহণযোগ্য এবং অকল্পনীয়” বলে উল্লেখ করেছেন৷

advertisement

আরও পড়ুন: ‘গভীরভাবে শোকাহত’! মুকুল রায়ের প্রয়াণে শোকপ্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

প্রেস বিবৃতিতে উপাচার্য জানান, শিক্ষক-ছাত্র সম্পর্কের যে ঐতিহ্য ও মূল্যবোধ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের পরিচয়, এই ঘটনা তার পরিপন্থী। শিক্ষকদের উপর শারীরিক আক্রমণকে তিনি কঠোর ভাষায় ধিক্কার জানান।

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। দোষীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা রুখতে প্রতিরোধমূলক ব্যবস্থাও জোরদার করা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Jadavpur University: যাদবপুরের পড়ুয়ারা সাবধান! শিক্ষক নিগ্রহের পরই কড়া নির্দেশিকা জারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের! কী কী নিয়ম এবার মানতেই হবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল