TRENDING:

East Bardhaman News: শিক্ষাক্ষেত্রে নতুন সুযোগ, পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য নতুন দিগন্ত

Last Updated:

বিনামূল্যে গরিব ও দুস্থ অসুস্থদের খাবারের পর এবার কঙ্কালেশ্বরী ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। একসঙ্গে ১০০ পড়ুয়া বসে শিখতে পারবে কম্পিউটার। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: বিনামূল্যে গরিব ও দুস্থ অসুস্থদের খাবারের পর এবার কঙ্কালেশ্বরী ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। একসঙ্গে ১০০ পড়ুয়া বসে শিখতে পারবে কম্পিউটার। বর্ধমানের কাঞ্চননগর কঙ্কালেশ্বরী মন্দির চত্বরে চালু হয়েছে এই বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শিবির।বিনামূল্যে কম্পিউটার শেখার পাশাপাশি এখানে বিনামূল্যে খাওয়া-দাওয়া করতে পারবে পড়ুয়ারা।
advertisement

বর্তমানে যে কোনও কাজের জন্যই কম্পিউটার জানা অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু সকলে সামর্থ্য হয় না বাইরে শেখার তাই এই বিশেষ উদ্যোগ বলে জানান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস।তিনি বলেন,পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের শনিবার ও রবিবার কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে দুইদিন দুইবেলাতে মোট ৪০০ জন প্রশিক্ষণ নিতে পারবে।

আরও পড়ুনCheating at Madhyamik Examination: আরও স্মার্ট হয়েছে পরীক্ষা হলে ‘টুকলি’ পদ্ধতি! চিন্তা বাড়ছে মধ্যশিক্ষা পর্ষদের

advertisement

এই কঙ্কালেশ্বরী কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে শুভ উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক আয়েশা রানী এ।তিনি বলেন,খুব ভালো উদ্যোগ,এখানে পড়ুয়াদের পাশাপাশি বেকার যুবক- যুবতিরাও ক্লাস করতে পারবে।উৎকর্ষ বাংলার মধ্যে এটা নিয়ে এসে কি ভাবে ট্রেনিং ও প্লেসমেন্টের ব্যবস্থা করা যায় সেই দিকে নজর দেওয়া হবে।

View More

এই উদ্যোগে খুশি অভিভাবকরাও। তারা বলেন এই ধরনের উদ্যোগ খুবই ভালো কারণ এর ফলে সকল পড়ুয়া রায় কম্পিউটার শেখার সুযোগ পাবে আর বর্তমান সময়ে কম্পিউটার জানা খুবই প্রয়োজন।

advertisement

এই উদ্যোগের ফলে পড়ুয়াদের জন্য খুলবে ডিজিটাল শিক্ষায় এক নতুন দিগন্ত।সরকারি সহায়তা ও ট্রাস্টের এই মেলবন্ধন ভবিষ্যতে এই পড়ুয়াদের স্বনির্ভর হতে বড় ভূমিকা পালন করবে। বলে মনে করছেন বিশিষ্টজনেরা।

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁকুড়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! পুড়ে ছাই হয়ে গেল আস্ত ট্রাক্টর-ডাম্পার
আরও দেখুন

সায়নী সরকার

বাংলা খবর/ খবর/শিক্ষা/
East Bardhaman News: শিক্ষাক্ষেত্রে নতুন সুযোগ, পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য নতুন দিগন্ত
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল