advertisement

Cheating at Madhyamik Examination: আরও স্মার্ট হয়েছে পরীক্ষা হলে 'টুকলি' পদ্ধতি! চিন্তা বাড়ছে মধ্যশিক্ষা পর্ষদের

Last Updated:

মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষার সময় যে নির্দেশিকা দেয় তাতে স্পস্ট করে বলা থাকে কোনও ইলেকট্রনিক গ্যাজেট স্মার্ট ওয়াচ বা মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। কেউ প্রবেশ করে ধরা পড়লে তার পরীক্ষা বাতিল হবে।

News18
News18
চুঁচুঁড়া: সবজান্তা এইআই নকল নবিশদের নতুন হাতিয়ার,মধ্যশিক্ষা পর্ষদের চিন্তা বাড়াচ্ছে টুকলিতে প্রযুক্তির ব্যবহার। রাজ্যের বিভিন্ন জেলায় মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ধরা পড়ার খবর সামনে এসেছে। হুগলিতেও এখনও পর্যন্ত তিনটি ঘটনা জানা গেছে। চুঁচুড়ার একটি নামি স্কুলে মোবাইল নিয়ে পরীক্ষা দিতে ঢুকেছিল পরীক্ষার্থী। ধরা পড়ে তার পরীক্ষা বাতিল হয়। প্রথম দিন মোবাইল নিয়ে সেন্টারে ঢুকেছিল এক পরীক্ষার্থী৷ তখনও পরীক্ষা শুরু হয়নি৷ পরীক্ষা শুরু না হওয়ায় তার পরীক্ষা বাতিল করা হয়নি৷ তবে তার মোবাইল সিজ করা হয়।
তারপর তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়৷ গত শনিবার এক পরীক্ষার্থী রীতিমত মোবাইলে প্রশ্নের উত্তর দেওয়া সময় মোবাইল বার করে৷ সেই সময় তাকে হাতেনাতে ধরা হয়। আজ, ১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার, ভৌতবিজ্ঞান পরীক্ষার দিন হুগলির একটি গার্লস স্কুলে মোবাইল নিয়ে পরীক্ষা দিতে যায় এক ছাত্রী৷ সেই ভাবে টুকলি করে গিয়ে ধরা পরে এক ছাত্রী।
advertisement
advertisement
কিন্তু মোবাইল নিয়ে কেন পরীক্ষা কেন্দ্রে ঢুকছে পরীক্ষার্থীরা? অ্যান্ড্রয়েড ফোনে এআই টুলস ব্যবহার করে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়। এআই সব জানে তাই এখন আর চিরকুটে লিখে নিয়ে যাওয়ার হ্যাপা পোহাতে চাইছে না টুকলি করে যারা।
advertisement
মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষার সময় যে নির্দেশিকা দেয় তাতে স্পস্ট করে বলা থাকে কোনও ইলেকট্রনিক গ্যাজেট স্মার্ট ওয়াচ বা মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। কেউ প্রবেশ করে ধরা পড়লে তার পরীক্ষা বাতিল হবে। তার পরেও এআই সাহায্য নিয়ে পরীক্ষা দিতে ঝুঁকি নিচ্ছে পরীর্থীরা। আর চিন্তা বাড়াচ্ছে পর্ষদের। পরীক্ষা কেন্দ্রে পুলিশ,পরীক্ষা হলে পরীক্ষক থাকা সত্ত্বেও কি করে মোবাইল নিয়ে ঢুকছে সেটাও ভাবনার।
advertisement
সোমনাথ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cheating at Madhyamik Examination: আরও স্মার্ট হয়েছে পরীক্ষা হলে 'টুকলি' পদ্ধতি! চিন্তা বাড়ছে মধ্যশিক্ষা পর্ষদের
Next Article
advertisement
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
  • রাজ্যসভার প্রাথী হিসেবে আজই মনোনয়ন জমা দেওয়ার দিন। বিধানসভায় মনোনয়ন জমা দিতে সকাল সকাল হাজির ছিলেন রাজীব কুমার। মনোনয়ন পত্র জমা দিয়ে মাদার টেরিজাকে উদ্ধৃত করে যা বললেন প্রাক্তন আমলা রাজীব কুমার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement