“A model independent approach to study the rate of low astrophysical capture reaction involving unstable nuclei” শীর্ষক এই প্রকল্পে প্রথমে এক বছরের জন্য নিয়োগ করা হবে, যা তহবিলের উপর নির্ভর করে আরও ২ বছর (১+১) বাড়ানো হতে পারে।
আরও পড়ুনঃ রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরিয়ে দিল AAP, বক্তব্যে রাখার সময় না দেওয়ার আবেদন
advertisement
যোগ্যতা ও বিশেষ দক্ষতা:
আবেদনকারীকে অবশ্যই পদার্থবিদ্যায় পিএইচডি ডিগ্রি থাকতে হবে। যাঁরা থিসিস জমা দিয়েছেন কিন্তু এখনও চূড়ান্ত ডিগ্রি পাননি, তাঁরাও আবেদন করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে পিএইচডি না পাওয়া পর্যন্ত তাঁরা সিনিয়র রিসার্চ ফেলো (SRF) স্কেলে পারিশ্রমিক পাবেন।
আবেদনকারী বিশেষজ্ঞতা থাকতে হবে নিউক্লিয়ার ফিজিক্স থিওরি, বিশেষ করে R-matrix modeling এবং Hauser-Feshbach পদ্ধতিতে অ্যাস্ট্রোফিজিক্যাল ক্যাপচার রিঅ্যাকশন বিশ্লেষণে।
বেতন ও অন্যান্য শর্ত:
নির্বাচিত প্রার্থী মাসিক ৫৮,০০০ টাকা নির্দিষ্ট বেতন পাবেন, এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী HRA যুক্ত হবে। আবাসনের কোনও ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে করা হবে না।
আবেদনের পদ্ধতি:
ইচ্ছুক প্রার্থীদের পিডিএফ ফরম্যাটে আবেদনপত্র ই-মেইলে পাঠাতে হবে (ggphy@caluniv.ac.in), সঙ্গে CC করতে হবে gautam112@yahoo.com-এ।
কমপক্ষে দুটি সুপারিশপত্রও (Recommendation Letter) জমা দিতে হবে।
শেষ তারিখ:
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ এপ্রিল, ২০২৬। এর পরেই দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
