সংবাদমাধ্যম ‘বিজনেস ইনসাইডার’-এর প্রতিবেদন অনুযায়ী, ছাঁটাই হওয়া মার্কিন কর্মীরা চার সপ্তাহের মূল বেতন পাবেন। পাশাপাশি প্রতি অতিরিক্ত বছরের চাকরির জন্য এক সপ্তাহের ক্ষতিপূরণ পাবেন তাঁরা। তবে ২৬ সপ্তাহের বেশি ক্ষতিপূরণ কাউকেই দেওয়া হবে না। যোগ্যতা অনুযায়ী গ্র্যাচুইটি এবং স্বাস্থ্যবিমার জন্য কিছু টাকাও দেওয়া হবে মার্কিন কর্মীদের।
advertisement
ছাঁটাই হওয়া ভারতীয় কর্মীরা রেডিট-এ তাঁদের সম্ভাব্য ক্ষতিপূরণ প্যাকেজ সম্পর্কে পোস্ট করেছেন। বেঙ্গালুরুর এক চাকরিচ্যুত কর্মীর দাবি, অব্যবহৃত ছুটির টাকা দিয়েছে সংস্থা৷ সেইসঙ্গে ১৫ দিনের মূল বেতনও ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হয়েছে তাঁদের। পাশাপাশি ২ মাসের ‘এক্স-গ্রাসিয়া’ এবং সংস্থায় চাকরির প্রতি বছরের জন্য অতিরিক্ত ১৫ দিনের টাকাও ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হবে বলেই দাবি। ক্ষতিগ্রস্ত ভারতীয় কর্মীরা ১ মাসের ‘গার্ডেনিং লিভ’-এর বেতন এবং বিমার জন্য ২০,০০০ টাকা পাবেন বলেও জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণ সম্পর্কে কিছু জানান হয়নি৷
আরও পড়ুন: ‘কাজ শুরু করেছি অনেক আগেই!’ টিকিট পেয়েই জোরকদমে প্রচার পাঁচলার বিজেপি প্রার্থী রঞ্জন পালের
তবে অন্যান্য প্রযুক্তি সংস্থার তুলনায় এই প্যাকেজ অনেকটাই কম বলে মনে করা হচ্ছে। যেমন, অন্য এক মার্কিন সংস্থা Block সম্প্রতি ছাঁটাইয়ের সময় ২০ সপ্তাহের বেতন, প্রতি বছরের জন্য অতিরিক্ত এক সপ্তাহ, ছয় মাসের স্বাস্থ্যবিমা এবং ৫,০০০ ডলারের ভাতা দিয়েছে। আবার Meta ২০২৫ সালের ছাঁটাইয়ে ১৬ সপ্তাহের বেতন, প্রতি বছরের জন্য দুই সপ্তাহ অতিরিক্ত বেতন এবং ছয় মাসের স্বাস্থ্যবিমা প্রদান করেছিল। তুলনায়, Oracle-এর প্রস্তাবে স্বাস্থ্যবিমা বা অতিরিক্ত সুবিধার উল্লেখ নেই।
