আরও পড়ুনঃ ঋণখেলাপির অভিযোগে বিপাকে বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তী, টাকা ফেরতের দাবিতে হাইকোর্টে প্রযোজক
শুধু বারাসত নয়, জেলার নানা প্রান্ত থেকে বহু ছাত্রছাত্রী এদিনের এই চাকরির সুযোগ নিতে ইন্টারভিউয়ে অংশগ্রহণ করেন। ইনস্টিটিউটের নির্দিষ্ট কোর্সের মাধ্যমে প্রশিক্ষণ সম্পন্ন করে, এমন চাকরির সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সকলেই। সংস্থার তরফে জানান হয়, দীর্ঘদিন ধরেই তারা বিভিন্ন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ এর মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের দক্ষ করে তুলছেন। জেলার এই শিক্ষা প্রতিষ্ঠানে অটোমোবাইল, ইলেকট্রিক্যাল, আইটি, বিউটি ও হেলথ কেয়ার, প্যারা মেডিকেল সহ এয়ারকন্ডিশন রেফ্রিজারেটর ইঞ্জিনিয়ারিং এর মত নানা বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে ছাত্রছাত্রীদের দক্ষ করে তোলার পাঠ দেওয়া হয় বিভিন্ন কোর্সের মাধ্যমে। আর তার ফলেই বেকার জীবন থেকে স্বল্প দিনের কোর্সেই কর্মজীবনে প্রবেশ ঘটছে চাকরিপ্রার্থীদের।
advertisement
প্রশিক্ষণ দেওয়ার জন্য তাদের রয়েছে অত্যাধুনিক ল্যাব, এর পাশাপাশি এআই প্রযুক্তি থেকে শুরু করে ইভি-সহ আধুনিক নানা প্রযুক্তিতে ছাত্র-ছাত্রীদের দক্ষ কারিগর তৈরিতে প্রতিনিয়ত শিক্ষাদান এর ব্যবস্থা, রয়েছেন বিশিষ্ট শিক্ষকরা। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাসপাতালে অপারেশন থিয়েটারে চিকিৎসকদের সহযোগী হিসেবে কাজ করার যেমন প্রশিক্ষণ দেওয়া হয় পাশাপাশি রূপচর্চার নানা খুঁটিনাটি বিষয় ও দক্ষ মেকআপ আর্টিস্ট তৈরিরও সুযোগ রয়েছে। যা মহিলাদের কর্মসংস্থান পেতে বাড়তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ধরনের প্লেসমেন্ট ফেয়ারের আয়োজনের ফলে শিক্ষার্থীরা সরাসরি বিভিন্ন নামিদামি সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাচ্ছেন, যা কর্মসংস্থানের নতুন দিশা দেখাচ্ছে।
এদিনের প্লেসমেন্ট ফেয়ারকে ঘিরে যেন উৎসবের চেহারা নিয়েছিল গোটা ইনস্টিটিউট। আয়োজকদের দাবি, ভবিষ্যতেও এ ধরনের কর্মসংস্থানের সুযোগ মিলবে ছাত্র ছাত্রীদের। তাই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শেষে ছাত্র-ছাত্রীদের হাতে-কলমে প্রশিক্ষণের জন্য, বা কর্মসংস্থানের লক্ষ্যে এগিয়ে যেতে ইনস্টিটিউটের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছে সমাজের বিভিন্ন মহল।





