Job Opportunity: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ! শিক্ষক-অশিক্ষক পদে একাধিক কর্মী নিয়োগ নামী স্কুলে, এখনই আবেদন করুন
- Reported by:Jiam Momin
- Published by:Raima Chakraborty
Last Updated:
Job Opportunity: বেসরকারি নামী এই স্কুলে নিয়োগ করা হবে শিক্ষক-অশিক্ষক পদে একাধিক কর্মী। বিজ্ঞপ্তি দেখে সরাসরি ইন্টারভিউতে যোগ দিন।
advertisement
1/5

চাকরির জন্য ছোটাছুটি নয় ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি নিয়োগ। একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল মালদহের এক নামকরা বেসরকারি স্কুল। আগ্রহী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করে নিয়োগ করা হবে পদে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
পুরাতন মালদহের সূর্যাপুর বাইপাস সংলগ্ন এলাকায় অবস্থিত বেসরকারি এই শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ করা হবে শিক্ষক-অশিক্ষক পদে একাধিক কর্মী। বিজ্ঞপ্তি অনুযায়ী পিজিটি হিন্দি, সংস্কৃত, ভূগোল ও কমার্স, পিজিটি বা টিজিটি কম্পিউটার, পি.এড মহিলা, লাইব্রেরিয়ান এবং প্রিন্সিপালের পিএ ইত্যাদি পদে নিয়োগ করা হবে চাকরি প্রার্থীদের।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/5
এক্ষেত্রে চাকরি প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি ও বি.এড যোগ্যতা প্রয়োজন। পাশাপাশি, সিবিএসই বোর্ডে অন্তত দুই বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এবং লাইব্রেরিয়ান পদের জন্য এম.এলআইএস ডিগ্রি ও লাইব্রেরি সফটওয়্যার সম্পর্কে জ্ঞান আবশ্যক।
advertisement
4/5
প্রিন্সিপালের পিএ পদের ক্ষেত্রে যেকোন বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি, সাবলীল ইংরাজি এবং কম্পিউটার জ্ঞান থাকতে হবে। সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের। ১৩ ও ১৪ মার্চ দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্কুলের নির্দিষ্ট ক্যাম্পাসে আয়োজিত হবে ইন্টারভিউ।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/5
স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। ইন্টারভিউয়ের দিন অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও পরিচয়পত্র-সহ প্রয়োজনীয় নথিপত্রের হার্ড কপি সঙ্গে আনতে হবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যেতে পারে ৮৫০৯৫ ৪৪৫৬৪ নম্বরে।