TRENDING:

IIT Kharagpur: উচ্চশিক্ষা ও গবেষণায় হাত মেলাল ভারত–রাশিয়া! IIT খড়্গপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধছে রাশিয়ার বিখ্যাত বিশ্ববিদ্যালয়, স্বাক্ষরিত মৌ

Last Updated:

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ও রাশিয়ার Empress Catherine II Saint Petersburg Mining University-র সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট পিটার্সবার্গ মাইনিং বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক ভ্লাদিমির লিটভিনেঙ্কো এবং আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: শিক্ষা ক্ষেত্রে এক নতুন দিগন্ত। আইআইটি খড়্গপুরের সঙ্গে শিক্ষার উন্নতি, গবেষণা ও প্রকৌশলে উন্নয়নের জন্য গাটছড়া বাঁধল রাশিয়ার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। আইআইটি খড়্গপুর ও রাশিয়ার Empress Catherine II Saint Petersburg Mining University-র সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।
উচ্চশিক্ষা ও গবেষণায় হাত মেলাল ভারত–রাশিয়া! IIT খড়্গপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধছে রাশিয়ার বিখ্যাত বিশ্ববিদ্যালয়, স্বাক্ষরিত মৌ
উচ্চশিক্ষা ও গবেষণায় হাত মেলাল ভারত–রাশিয়া! IIT খড়্গপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধছে রাশিয়ার বিখ্যাত বিশ্ববিদ্যালয়, স্বাক্ষরিত মৌ
advertisement

ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট পিটার্সবার্গ মাইনিং বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক ভ্লাদিমির লিটভিনেঙ্কো এবং আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী। তাঁরা দুই দেশের উচ্চশিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নে সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন।

আরও পড়ুন: পাকাপাকি তুলে রাখবেন লেপ, কম্বল? ভাঁজের সময় ফেলে দিন ছোট্ট সাদা এক টুকরো এই জিনিস! পোকামাকড়, দুর্গন্ধ ধারেকাছে ঘেঁষবে না, ১ বছর পরও থাকবে নতুন

advertisement

এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে ছাত্র ও গবেষক বিনিময় কর্মসূচি চালু হবে। এছাড়া শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা এবং শিক্ষার্থী ও কর্মরত পেশাজীবীদের জন্য যৌথ পাঠ্যক্রম চালুর পরিকল্পনাও রয়েছে। দুই প্রতিষ্ঠানই মাইনিং ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, রাবার টেকনোলজি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ভূতত্ত্ব, ভূ-ভৌতিকবিদ্যা এবং শক্তি ও ভূবিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের মত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একসঙ্গে কাজ করবে।

advertisement

View More

আরও পড়ুন: মুম্বইতে ম্যাক্রোঁ! ৩ দিনের ভারত সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট, ‘প্রিয় বন্ধুকে’ স্বাগত জানালেন মোদি

সেরা ভিডিও

আরও দেখুন
২৫০০ বছরের ইতিহাস ঘরে! মালদহের যুবকের সংগ্রহে ঝৌ রাজবংশ থেকে গুপ্ত যুগের মুদ্রা
আরও দেখুন

আইআইটি খড়্গপুরের অধ্যাপকদের কথায়, এই সহযোগিতা ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্ককে আরও মজবুত করবে। শুধু তাই নয় বিজ্ঞান, নিত্য নতুন গবেষণা, এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে দেশের জ্বালানি চাহিদা পূরণ, নতুন খনিজ সম্পদের ব্যবহার, দক্ষ মানবসম্পদ গঠন এবং প্রযুক্তিগত উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই উদ্যোগ ‘আত্মনির্ভর ভারত’ ও ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে সহায়ক হবে বলেও মনে করা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
IIT Kharagpur: উচ্চশিক্ষা ও গবেষণায় হাত মেলাল ভারত–রাশিয়া! IIT খড়্গপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধছে রাশিয়ার বিখ্যাত বিশ্ববিদ্যালয়, স্বাক্ষরিত মৌ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল