TRENDING:

Calcutta University: MBA করতে চান? ভর্তি প্রক্রিয়া শুরু কলকাতা বিশ্ববিদ্যালয়ে! খরচ কত? আবেদনের প্রক্রিয়া বিশদে জেনে নিন

Last Updated:

Calcutta University: এমবিএ কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু কলকাতা বিশ্ববিদ্যালয়ে৷ কোর্সে ভর্তির বিশদ তথ্য দিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এমবিএ (মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন) কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে৷ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোর্সে ভর্তির বিশদ তথ্য দিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে৷ ২০২৬-২০২৮ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের এই কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।
MBA করতে চান? ভর্তি প্রক্রিয়া শুরু কলকাতা বিশ্ববিদ্যালয়ে! খরচ কত? আবেদনের প্রক্রিয়া বিশদে জেনে নিন
MBA করতে চান? ভর্তি প্রক্রিয়া শুরু কলকাতা বিশ্ববিদ্যালয়ে! খরচ কত? আবেদনের প্রক্রিয়া বিশদে জেনে নিন
advertisement

বিশ্ববিদ্যালয়ের কমার্স বা বাণিজ্য বিভাগের পক্ষ থেকে করানো হবে এই কোর্স৷ কোর্সে মোট ৩৮টি শূন্য আসনে পড়ুয়াদের ভর্তির সুযোগ রয়েছে ভারতীয় পড়ুয়াদের জন্য এবং অতিরিক্ত পাঁচটি আসনে পড়ার সুযোগ পাবেন বিদেশি পড়ুয়ারা। কোর্সের মেয়াদ ২ বছর৷

জানা গিয়েছে, এই কোর্সে প্রথম এবং দ্বিতীয় বছরে ভারতীয় পড়ুয়াদের যথাক্রমে ৯৮,০০০ টাকা এবং ৮৮,০০০ টাকা জমা দিতে হবে। কোর্সের ক্লাস আগামী জুলাই মাস থেকেই শুরু হয়ে যাবে৷

advertisement

আরও পড়ুন:  কোনও আঘাত ছাড়াই শরীরের যেখানে সেখানে পড়ছে কালশিটে? কোন ভিটামিনের অভাবে এমন নীলচে দাগ হয় জানেন? কোনও বড় রোগের লক্ষণ নয় তো! এখনই জানুন

কোর্সে ভর্তির আবেদনের জন্য পড়ুয়াদের ২০২৫ সালের ক্যাট (কমন অ্যাডমিশন টেস্ট) অথবা ২০২৫-এর এপ্রিল থেকে ২০২৬-এর মার্চ মাসের মধ্যে ম্যাট-এ (ম্যানেজমেন্ট অ্যাপ্টিটিউড টেস্ট) উত্তীর্ণ হতে হবে। ভর্তির জন্য পড়ুয়াদের শিক্ষাগত যোগ্যতা, ক্যাট বা ম্যাট-এ প্রাপ্ত নম্বর, গ্রুপ ডিসকাশন, পার্সোনাল ইন্টারভিউ (পিআই) এবং পেশাদারি অভিজ্ঞতার নিরিখে যোগ্যতা যাচাই করা হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও বিশদে জানান হয়েছে প্রয়োজনীয় যোগ্যতা যাচাই সম্পর্কে৷

advertisement

আরও পড়ুন: পটাশিয়াম, ক্যালসিয়ামে ঠাসা, তবু ডাবের জল খাওয়ার আগে সাবধান! কাদের খাওয়া একেবারে বারণ? শরীরের ক্ষতি হওয়ার আগে জানুন

কীভাবে আবেদন করবেন?

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের মধ্যে কমতে চলেছে এনবিএসটিসি বাসের সংখ্যা! কোন কোন রুটে কমে যাবে বাস পরিষেবা জেনে নিন এক নজরে
আরও দেখুন

প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। অসংরক্ষিত এবং সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য আবেদনমূল্য যথাক্রমে ১০০০ এবং ৫০০ টাকা। ২৯ মে আবেদনের শেষ দিন। এর পর বিশ্ববিদ্যালয়ে জিডি এবং পিআইয়ের আয়োজন করা হবে যথাক্রমে ৩ জুন।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Calcutta University: MBA করতে চান? ভর্তি প্রক্রিয়া শুরু কলকাতা বিশ্ববিদ্যালয়ে! খরচ কত? আবেদনের প্রক্রিয়া বিশদে জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল