TRENDING:

WB Job Vacancy: স্নাতক পাশ হলেই ম্যানেজার পদে চাকরি! পূর্ব মেদিনীপুরে সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে প্রচুর নিয়োগ, জানুন আবেদনের খুঁটিনাটি

Last Updated:

WB Job Vacancy: সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ম্যানেজার পদে নিয়োগ। পশ্চিমবঙ্গ সমবায় আইন ২০০৬ এবং নিয়মাবলী ২০১১ অনুযায়ী সেকশন ৪৩ রুল ১০৫ ও রুল ১০৬ মেনে এই নিয়োগ করা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঁথি, মদন মাইতি: জেলার চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। স্নাতক পাশেই ম্যানেজার পদে নিয়োগ করতে চলেছে সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, বেতনও আকর্ষণীয়। অভিজ্ঞতা ছাড়াই আবেদন করা যাবে। স্নাতক পাস নবীনদের জন্য সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গ সমবায় আইন ২০০৬ এবং নিয়মাবলী ২০১১ অনুযায়ী সেকশন ৪৩ রুল ১০৫ ও রুল ১০৬ মেনে এই নিয়োগ করা হবে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। এছাড়াও আবেদনকারীকে ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে।
চাকরির সুযোগ জেলায়। প্রতীকী ছবি।
চাকরির সুযোগ জেলায়। প্রতীকী ছবি।
advertisement

কম্পিউটার চালনার সাধারণ জ্ঞান থাকতে হবে। সঙ্গে এক বছরের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। আবেদনের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি। এই নিয়োগ করতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির উত্তর বাদলপুরের পশ্চিম চন্দনপুর আদর্শ সমবায় কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড। ইতিমধ্যেই সমিতির তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। স্নাতক পাস নবীন চাকরিপ্রার্থীদের জন্য এটি বড় সুযোগ।

advertisement

আরও পড়ুনঃ দোলের ছুটিতে দক্ষিণ ভারত যেতে চান? হোলি স্পেশ্যাল ট্রেনে প্রচুর টিকিট, ডানকুনি-বোলপুর-মালদহে দাঁড়াবে ট্রেন! টাইমটেবিল দিল রেল

ম্যানেজার পদে কাজের মাধ্যমে প্রশাসনিক দায়িত্ব সামলাতে হবে। সমিতির দৈনন্দিন কাজকর্ম তদারকি করতে হবে। সদস্যদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে। হিসাবরক্ষণ ও নথিপত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বও থাকবে। বেতন কাঠামো আকর্ষণীয়, যোগ্যতা ও নিয়ম মেনেই প্রার্থী বাছাই করা হবে।

advertisement

View More

আরও পড়ুনঃ ১ পয়সাও খরচ নেই, বাড়ির সব জবাগাছেই ফুটবে বড় মাপের হাজার হাজার ফুল, চোখ ফেরাতে পারবে না কেউ! মালি বলে দিলেন মোক্ষম কৌশল

কীভাবে আবেদন করবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে নিজ হাতে সম্পূর্ণ জীবনপঞ্জি-সহ সমস্ত তথ্য লিখতে হবে। সেখানে নাম, ঠিকানা, বয়স ও শিক্ষাগত যোগ্যতার উল্লেখ থাকবে। সমস্ত প্রয়োজনীয় শংসাপত্রের স্ব-প্রত্যয়িত কপি জমা দিতে হবে। সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের তিন কপি ছবি দিতে হবে। একটি ফাঁকা অফিসিয়াল খামে ১০ টাকার ডাকটিকিট লাগাতে হবে। প্রাপকের জায়গায় নিজের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর লিখতে হবে। আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্সও জমা দিতে হবে। আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি সমিতির প্রধান কার্যালয়ে জমা দেওয়া যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৬০০ মিটার রাস্তা পিচের করা হোক! পাকা সড়কের দাবিতে বড় পদক্ষেপ রাধানগরবাসীর
আরও দেখুন

আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৭ ফেব্রুয়ারি বিকেল চার’টে পর্যন্ত। আবেদনের ঠিকানা, সম্পাদক, আদর্শ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, গ্রাম- পশ্চিম চন্দনপুর, পোঃ- উত্তর বাদলপুর, থানা- কাঁথি, জেলা- পূর্ব মেদিনীপুর। লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। যোগ্য প্রার্থীদের পত্র মারফত পরীক্ষার দিন ও স্থান জানান হবে। সমিতির সম্পাদক হৃষিকেশ গিরি জানান, সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। যোগ্য প্রার্থীরাই সুযোগ পাবেন।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
WB Job Vacancy: স্নাতক পাশ হলেই ম্যানেজার পদে চাকরি! পূর্ব মেদিনীপুরে সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে প্রচুর নিয়োগ, জানুন আবেদনের খুঁটিনাটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল