TRENDING:

CRPF Head Constable Recruitment 2021: CRPF-এ নিয়োগ প্রক্রিয়া শুরু, যোগ্যতা দশম শ্রেণি পাশ

Last Updated:

বিশদে জানতে CRPF-এর অফিসিয়াল ওয়েবসাইটে crpf.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন প্রার্থীরা। (CRPF Head Constable Recruitment 2021)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (Central Reserve Police Force) তরফে সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে হেড কনস্টেবল (মিনিস্ট্রিয়াল) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে CRPF-এর অফিসিয়াল ওয়েবসাইটে crpf.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন প্রার্থীরা।
CRPF-এ নিয়োগ প্রক্রিয়া শুরু, যোগ্যতা দশম শ্রেণি পাশ
CRPF-এ নিয়োগ প্রক্রিয়া শুরু, যোগ্যতা দশম শ্রেণি পাশ
advertisement

CRPF Head Constable Recruitment 2021: আবেদনের তারিখ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে, প্রার্থীরা আগামী ১৫ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। CRPF-এর অফিসিয়াল ওয়েবসাইটেই crpf.gov.in প্রার্থীরা আবেদনপত্র পেয়ে যাবেন।
CRPF Head Constable Recruitment 2021: শূন্যপদের সংখ্যা কর্তৃপক্ষের তরফে মোট ৩৮টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
CRPF Head Constable Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের রাজ্য বা কেন্দ্র সরকার স্বীকৃত কোনও বোর্ড থেকে দশম শ্রেণি (১০+২ পরীক্ষা পদ্ধতিতে) বা সমযোগ্যতা সম্পন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া প্রার্থীদের টেকনিক্যাল এডুকেশনে ২ বা ৩ বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়। সে ক্ষেত্রে ডিপ্লোমা সার্টিফিকেটকে কোনও ভাবেই দশম শ্রেণির সমান যোগ্যতা দেওয়া হবে না।
CRPF Head Constable Recruitment 2021: বয়সসীমা প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
CRPF Head Constable Recruitment 2021: নির্বাচন পদ্ধতি প্রার্থী নির্বাচনের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে। এ ক্ষেত্রে লিখিত পরীক্ষায় একটি মাত্র পেপার থাকবে। প্রশ্নপত্রের সর্বমোট মান হবে ২২৫, পেপারের দু’টি অংশ থাকবে পার্ট-১ এবং পার্ট ২। পার্ট ১-এর মান হবে ২০০ এবং পার্ট ২-এর মান হবে ২৫।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য: সংস্থা: সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) পদের নাম: হেড কনস্টেবল (মিনিস্ট্রিয়াল) শূন্যপদের সংখ্যা: ৩৮ কাজের স্থান: কিছু জানানো হয়নি কাজের ধরন: সরকারি কাজ নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে শিক্ষাগত যোগ্যতা: দশম শ্রেণি উত্তীর্ণ, টেকনিক্যাল এডুকেশনে ৩ বছরের ডিপ্লোমা বেতনক্রম: কিছু জানানো হয়নি আবেদন পদ্ধতি: কিছু জানানো হয়নি আবেদনের শেষ দিন: ১৫.১০.২০২১
CRPF Head Constable Recruitment 2021: অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পরীক্ষার সময় প্রত্যেক প্রার্থীকে ডকুমেন্টের আসল ও ফটোকপি এবং ৩টি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

আরও পড়ুন: মেট্রো রেলের অধীনে প্রচুর পদে নিয়োগ, কী ভাবে আবেদন করবেন?

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
CRPF Head Constable Recruitment 2021: CRPF-এ নিয়োগ প্রক্রিয়া শুরু, যোগ্যতা দশম শ্রেণি পাশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল